ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফজলুর রহমান, ওদের সবার আতঙ্কের নাম: রাশেদ পাচার হওয়া ক্রিপ্টোকারেন্সি দেশে ফিরিয়ে এনেছে সিআইডি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাইরাল হয়ে রাজনীতি হয় না : সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউমার্কেটে গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন: পুলিশ চলন্ত ট্রেন থেকে পড়ে গেল ছেলে, ঝাঁপ দিয়ে বাঁচালেন বাবা অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিল রাশিয়ান নৌযান বিচার শেষ না হলে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ নেই: আন্দালিভ রহমান পার্থ অতীতের ইতিহাস দিয়ে বর্তমান জামায়াতকে বিশ্লেষণ করবেন না: শাহজাহান চৌধুরী হরমুজ খুলে দেওয়ার দাবি কাতারের, ‘ফ্রোজেন কনফ্লিক্ট’ নিয়ে সতর্কতা মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা

ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে তুরস্কে বিক্ষোভ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার বিরুদ্ধে তুরস্কের রাজধানী আংকারা ও ইস্তাম্বুলে শত শত মানুষ বিক্ষোভ করেছেন। এ সময় তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ ঘোষণার তীব্র নিন্দা ও সমালোচনা করেন।

দুই শহরের বিক্ষোভই শান্তিপূর্ণ ছিল তবে বিক্ষুব্ধ জনতা কোথাও কোথাও কিছু কাগজে আগুন ধরিয়ে প্রতিবাদ করেন এবং ইহুদিবাদী ইসরাইলের পতাকা পোড়ান। বিক্ষোভকারীদের অনেকের হাতে তুরস্কের পতাকা ও নানা রকম ফেস্টুন দেখা যায় যাতে লেখা ছিল “ফিলিস্তিন মুক্ত করুন।”

বিক্ষোভকারীরা তুরস্কে ইসরাইলি কন্স্যুলেট ভবনের দেয়ালেও ফিলিস্তিন মুক্ত করার দাবিতে নানা স্লোগান লিখেছেন। এছাড়া, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন ঘোষণার নিন্দা ও সমালোচনা করে দায়িত্বজ্ঞানহীন এ সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়েছে।

গতকাল (বধবার) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বের বিরোধিতা ও প্রতিবাদ উপেক্ষা করে বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এছাড়া, তেল আবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাস শহরে নেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। ট্রাম্পের এই ঘোষণা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

Tag :
আপলোডকারীর তথ্য

ফজলুর রহমান, ওদের সবার আতঙ্কের নাম: রাশেদ

ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে তুরস্কে বিক্ষোভ

আপডেট সময় ০২:০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭