ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল

সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে প্রয়োজনে ক্রসফায়ারসহ আইনি পদক্ষেপ নিতে পুলিশ প্রস্তুত বলে জানিয়েছেন আইজিপি আলী হোসেন ফকির। সোমবার রাজধানীর চকবাজারের ওয়াটার ওয়ার্কার্স রোডের শাহজাহান ইমাম টাওয়ারে আয়োজিত ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে আইন ও সংবিধান অনুযায়ী যা কিছু প্রয়োজন, পুলিশ তাই করবে। সরকার যদি অনুমোদন দেয়, তবে পরিস্থিতি বিবেচনায় ক্রসফায়ারের মতো পদক্ষেপ নিতেও পিছপা হবে না পুলিশ। আর আমরা যদি নীরবে থাকি, তাহলে বলবেন দুর্বল পুলিশ।

রাজনৈতিক প্রসঙ্গ টেনে আইজিপি বলেন, ক্ষমতায় কে আসবে বা কার আসার সম্ভাবনা রয়েছে, তা আইনশৃঙ্খলা বাহিনীর দেখার বিষয় নয়। পুলিশকে কঠোর হলে অনেকে ফ্যাসিস্ট আখ্যা দেন, আবার নিস্ক্রিয় থাকলে বলা হয় দুর্বল। তিনি বলেন, পুলিশের কাজের জন্য একটি সুষ্ঠু পরিবেশ প্রয়োজন এবং বাহিনীটিকে ক্ষমতায়ন করা জরুরি। শান্তি ও সমৃদ্ধি রক্ষায় পুলিশের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শৃঙ্খলা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এমপাওয়ার করতে হবে।’ ‘আপনার সুখে, শান্তিতে বসবাস করতে হলে পুলিশের কোনো বিকল্প নাই। যত বাহিনীই বলি, সেনাবাহিনী বলি, তারা দেশ রক্ষা করবে, সার্বভৌমত্ব রক্ষা করবে, ইন্টারনাল শৃঙ্খলা, শান্তি, সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন—সবকিছুই আপনার-আমার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অর্জন করা সম্ভব।

পুলিশের কর্মকাণ্ড নিয়ে ব্ল্যাকমেইল না করার আহ্বান জানিয়ে আলী হোসেন ফকির বলেন, পুলিশকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করবেন না এবং নিজেরাও এমন পরিস্থিতির শিকার হবেন না। তিনি আরও বলেন, শান্তি প্রতিষ্ঠাই পুলিশের লক্ষ্য। বর্তমানে সব দল বা মতের নির্বাচনী ইশতেহারে শান্তির কথা থাকলেও শেষ পর্যন্ত শালিস মানি কিন্তু তালগাছটা আমার মানসিকতার কারণে সমাজে কাঙ্ক্ষিত শান্তি ও সমৃদ্ধি অর্জন কঠিন হয়ে পড়ছে।

আপলোডকারীর তথ্য

সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

আপডেট সময় ০২:২৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬