ঢাকা ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর

রাজধানীর উত্তরায় অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে একদল মানুষ মিছিল নিয়ে এসে তাঁর বাসার সামনে জড়ো হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয় এবং একপর্যায়ে বাসা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এই হামলায় বাসার জানালার কাচ ভেঙে চুরমার হয়ে যায়, তবে হামলাকারীরা ভবনের ভেতরে প্রবেশ করতে পারেনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও জি এম কাদের জানান, সকালের নাশতা শেষ করে তিনি যখন বাসায় ছিলেন, তখন হঠাৎ বাইরে হইচই শোনা যায়। মিছিলকারীরা তাঁর নাম ধরে ‘ভারতের দালাল’ বলে স্লোগান দিতে থাকে। সংখ্যায় প্রায় ১০০ থেকে ১৫০ জনের ওই দলটি ইটপাটকেল ছুড়ে ভাঙচুর চালায়। হামলার মুখে তিনি থানায় যোগাযোগ করলে পুলিশ ঘটনাস্থলে আসে, তবে তার আগেই হামলাকারীরা স্থান ত্যাগ করে। বর্তমানে পুলিশ তার বাসার সামনে অবস্থান করছে বলে জানা গেছে। এক থেকে দেড় শ লোক ছিল বলে মনে হয়েছে তাঁর। এরপর লোকজন তাঁর বাসায় ঢিল ছোড়া শুরু করে।

হামলার বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, কোনো কারণ ছাড়াই কেন এই হামলা চালানো হলো, তা তাঁর বোধগম্য নয়। এদিকে, এই হামলার ঘটনায় কারা জড়িত, তা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম জানান, হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, তবে ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়। বর্তমানে সিসিটিভি ফুটেজ বা অন্যান্য আলামত ব্যবহার করে হামলাকারীদের শনাক্ত করার জন্য কাজ চলছে। এর আগে রংপুরেও জি এম কাদেরের বাসভবনে হামলা হয়েছে এবং সেটির জন্য বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের দায়ী করা হয়েছিল। রংপুরে জি এম কাদেরের বাড়িতে হামলা, অভিযোগ বৈষম্যবিরোধীদের বিরুদ্ধে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুর

আপডেট সময় ০১:১৬:০০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬