ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

যান্ত্রিক ত্রুটিতে টোকিওতে আটকে পড়েছে প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইট

চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফেরার পথে যান্ত্রিক ত্রুটির মুখে পড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের বিজি-৩৭৭ ফ্লাইটে তার ঢাকা ফেরার কথা ছিল। যাত্রী ও প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা নির্ধারিত সময়ে উড়োজাহাজে উঠলেও কারিগরি সমস্যার কারণে বিমানটি উড্ডয়ন করতে পারেনি। বর্তমানে ফ্লাইটটি জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরেই অবস্থান করছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উড়োজাহাজটি বোর্ডিং প্রক্রিয়া শেষ করে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়েছিল। তবে রানওয়ের দিকে এগিয়ে যাওয়ার সময় ককপিটে বিমানের স্পয়লারে ত্রুটিসংক্রান্ত একটি সংকেত দেখা দেয়। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন। পরবর্তীতে কন্ট্রোল টাওয়ারের সাথে সমন্বয় করে উড়োজাহাজটিকে পুনরায় পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে প্রকৌশলীরা ত্রুটি সারানোর জন্য কাজ করছেন। কারিগরি দলের তথ্য অনুযায়ী, ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে মেরামতের কাজ চলছে।

প্রকৌশলীদের প্রাথমিক ধারণা অনুযায়ী, উড়োজাহাজটিকে পুনরায় উড্ডয়নযোগ্য করতে আরও দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে। উল্লেখ্য, উড়োজাহাজের ডানা বা উইংসে থাকা স্পয়লার অবতরণের সময় গতি নিয়ন্ত্রণে এবং উত্তোলনক্ষমতা কমাতে কাজ করে। ফলে ফ্লাইটের নিরাপত্তার খাতিরে সব ধরনের কারিগরি পরীক্ষা ও মেরামত সম্পন্ন হওয়া জরুরি। মেরামত শেষ হলে এবং প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পরই ফ্লাইটটির পরবর্তী যাত্রা শুরু হবে।

আপলোডকারীর তথ্য

আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির নতুন সময় ঘোষণা

যান্ত্রিক ত্রুটিতে টোকিওতে আটকে পড়েছে প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইট

আপডেট সময় ০৬:৫৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬