ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

যান্ত্রিক ত্রুটিতে জাপানে আটকে প্রধানমন্ত্রীর বিমান, নামলেন প্রতিনিধিদল

জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে আটকা পড়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, ভিভিআইপি যাত্রীদের বহনকারী বিজি-৩৭৭ (বিজি-৩৭৭) ফ্লাইটটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত গন্তব্যে যাত্রার কথা ছিল।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে নির্ধারিত উড্ডয়নের সময় ছিল। কিন্তু প্রায় ৪০ মিনিট পর পাইলট ককপিট থেকে যান্ত্রিক সমস্যার কথা জানান এবং যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এরপর উড়োজাহাজটিকে রানওয়ের পরিবর্তে টারমাকে ফিরিয়ে আনা হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ত্রুটি মেরামত না হওয়ায় প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদলের সদস্যরা বিমান থেকে নেমে লাউঞ্জে অপেক্ষা করছেন। সাধারণ যাত্রীদেরও লাউঞ্জে সরিয়ে নেওয়া হয়েছে। অন্য যাত্রীদেরও অপেক্ষার জন্য বিমানবন্দরের লাউঞ্জে স্থানান্তর করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রকৌশলীরা ত্রুটি সারানোর জন্য কাজ চালিয়ে যাচ্ছেন। বিজি-৩৭৭ ফ্লাইটের পাইলট ইমামুল জানান, উড়োজাহাজটিকে পুনরায় উড্ডয়ন উপযোগী করতে আরও দুই থেকে আড়াই ঘণ্টা সময়ের প্রয়োজন হতে পারে। মূলত উড্ডয়নের প্রস্তুতি হিসেবে পুশব্যাক করার সময় রানওয়ের দিকে যাওয়ার পথে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সংকেত পাওয়া যায়। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে পাইলট উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করে উড়োজাহাজটিকে পার্কিং এলাকায় ফিরিয়ে নেন। বোর্ডিং শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। পরে রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সংকেত দেখা যায়। পরে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।

ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল বর্তমানে উড়োজাহাজটির পরীক্ষা ও মেরামতের কাজ করছে। প্রকৌশলীদের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে এবং কারিগরি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে উড্ডয়নযোগ্য হতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে। তবে মেরামতের কাজের অগ্রগতির ওপরই পরবর্তী যাত্রার সিদ্ধান্ত নির্ভর করছে। উড়োজাহাজের ডানায় থাকা স্পয়লার অবতরণের সময় গতি নিয়ন্ত্রণে সাহায্য করে এবং উড্ডয়নের বিভিন্ন পর্যায়ে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে নিরাপদ ফ্লাইটের জন্য এর ত্রুটি মেরামত করা বাধ্যতামূলক। উড়োজাহাজের ডানায় থাকা স্পয়লার অবতরণের সময় উড্ডয়নক্ষমতা কমিয়ে গতি নিয়ন্ত্রণে সহায়তা করে।

আপলোডকারীর তথ্য

আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির নতুন সময় ঘোষণা

যান্ত্রিক ত্রুটিতে জাপানে আটকে প্রধানমন্ত্রীর বিমান, নামলেন প্রতিনিধিদল

আপডেট সময় ০৭:১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬