ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

১৭ অক্টোবরের ছুটি বাতিল, পূজায় তিন দিনের ছুটি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশব্যাপী টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) এই ছুটি কার্যকর থাকবে। তবে এর আগে ১৭ অক্টোবর (শনিবার) সমস্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান স্বাভাবিক কার্যদিবসের মতোই খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘোষিত এই ছুটির আওতার বাইরে থাকবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবাগুলো। হাসপাতাল ও চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন যথারীতি চালু থাকবে। একই সঙ্গে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট ও ডাক সেবা এবং এসবের সাথে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা স্বাভাবিক নিয়মে কাজ চালিয়ে যাবেন। এছাড়া জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোও এই ছুটির বাইরে থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ছুটির সময় ব্যাংকিং কার্যক্রম সচল রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে সুপ্রিম কোর্ট নিজস্ব সিদ্ধান্ত জানাবে।

অন্যদিকে, বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার ছুটির বিষয়টি বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী নির্ধারিত হবে। এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

আপলোডকারীর তথ্য

দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি

১৭ অক্টোবরের ছুটি বাতিল, পূজায় তিন দিনের ছুটি

আপডেট সময় ০৩:৩১:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬