সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও নিশ্চিত হামে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, এই সময়ের মধ্যে নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং বাকি ছয়জন হামের উপসর্গে মারা গেছেন। একই সঙ্গে নতুন করে ১ হাজার ২৯৫ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হামজনিত মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৩৫ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।
আকাশ নিউজ ডেস্ক 




















