ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, বিনিয়োগকারীদের চোখ পিসিই সূচকে

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়ানোর জোরালো সম্ভাবনায় বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতন হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিশ্ববাজারে মূল্যবান এই ধাতুর দাম উল্লেখযোগ্য হারে কমেছে। বিনিয়োগকারীরা বর্তমানে দেশটির মুদ্রানীতির পরবর্তী দিকনির্দেশনা পাওয়ার আশায় নতুন অর্থনৈতিক তথ্যের অপেক্ষায় রয়েছেন।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১.১ শতাংশ কমে ৪ হাজার ২২.১৯ ডলারে নেমে আসে। একই সঙ্গে ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য ০.৪ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৫ ডলারে দাঁড়িয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় মাসের মতো স্বর্ণের দরপতনের ঘটনা ঘটল।

মূলত ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখলেও আগামীতে তা বৃদ্ধির প্রবল সম্ভাবনা থাকায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক বা পিসিই প্রকাশের কথা রয়েছে, যা ফেডারেল রিজার্ভের সিদ্ধান্ত গ্রহণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান তান জানিয়েছেন, পিসিইর তথ্য বাজারের পূর্বাভাসের চেয়ে বেশি হলে স্বর্ণের দাম আবারও ৪ হাজার ডলারের নিচে নেমে যেতে পারে। সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বাজারের লেনদেনকারীরা ডিসেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা প্রায় ৮০ শতাংশ ধরে হিসাব করছেন।

উচ্চ সুদের হার সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের সুযোগব্যয় বাড়িয়ে দেয়, যা স্বাভাবিকভাবেই দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এদিকে, মধ্যবর্তী নির্বাচনের পর ভূরাজনৈতিক উত্তেজনার আশঙ্কা বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে। হান তান সতর্ক করে বলেছেন, জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ১২০ ডলার ছাড়িয়ে গেলে মূল্যস্ফীতির চাপ বৃদ্ধি পাবে, যা স্বর্ণের দামকে এই বছরের সর্বনিম্ন পর্যায়ে নিয়ে যেতে পারে।

শান্তি আলোচনা নিয়ে কিছুটা আশার আলোও দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজায়িকে আলোচনার উদ্যোগ পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে কিছুটা প্রভাব পড়েছে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সুদের হার অপরিবর্তিত রাখতে পারে বলে ধারণা করা হলেও ফ্রান্সের বন্ডবাজারের অস্থিরতা তাদের সিদ্ধান্তের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। বৃহস্পতিবার স্পট মার্কেটে প্রতি আউন্স রুপার দাম ২.৪ শতাংশ কমে ৫২.৬৭ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্লাটিনামের দাম ২.৩ শতাংশ কমে ১ হাজার ৫০২.৬১ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০.৮ শতাংশ কমে ১ হাজার ২.৫৫ ডলারে নেমেছে।

আপলোডকারীর তথ্য

ট্রাভেল এজেন্টদের জন্য ১০ শতাংশ ছাড় দিচ্ছে ইথিওপিয়ান এয়ারলাইন্স

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, বিনিয়োগকারীদের চোখ পিসিই সূচকে

আপডেট সময় ০৫:১৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬