বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ (এইচআর-চুক্তিভিত্তিক) পদে নতুন জনবল নেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ ও যোগ্যতা
- পদের নাম: কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ (এইচআর-চুক্তিভিত্তিক)।
- শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
- বয়সসীমা: আবেদনকারীর বয়স ২৩ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
- অভিজ্ঞতা: পদটি নতুনদের জন্য উপযোগী হলেও ব্যাংক বা সংশ্লিষ্ট খাতে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
দায়িত্ব ও কর্মপরিধি
নির্বাচিত প্রার্থীকে গ্রাহকদের দ্রুত ও আন্তরিক সেবা প্রদান, ব্যাংকিং হিসাব খোলা ও রক্ষণাবেক্ষণে সহায়তা এবং প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্য যেমন—আমানত, ঋণ, কার্ড ও ডিজিটাল ব্যাংকিং সেবা সম্পর্কে গ্রাহকদের স্বচ্ছ ধারণা দিতে হবে। এছাড়া অভিযোগ ব্যবস্থাপনা, কেওয়াইসি যাচাই এবং অন্যান্য নিয়ন্ত্রক শর্তাবলি নিশ্চিত করার দায়িত্ব পালন করতে হবে। প্রার্থীর উচ্চ সততা ও পেশাগত নীতিবোধ থাকা আবশ্যক এবং বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। পাশাপাশি এমএস অফিসসহ মৌলিক আইটি বিষয়ে দক্ষতা এবং চমৎকার যোগাযোগ দক্ষতা প্রয়োজন।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
- বেতন: মাসিক ২৬ হাজার টাকা।
- চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
- আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৬।
- আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ তথ্য
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, পদ ২২৮।
- যোগাযোগ ও পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে দারুণ দক্ষতা থাকতে হবে।
- আগ্রহী প্রার্থীরা চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।
আকাশ নিউজ ডেস্ক 





















