জাপান সফর শেষে ফেরার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিশেষ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে উড়োজাহাজটির যাত্রা স্থগিত করা হয়। এরপর প্রকৌশলী ও কারিগরি দল দ্রুত ত্রুটি চিহ্নিত করে তা সফলভাবে মেরামত সম্পন্ন করেন। এর আগে, প্রধানমন্ত্রীকে বহনে নিয়োজিত বিশেষ ফ্লাইটটিতে হঠাৎ করেই একটি কারিগরি ত্রুটি ধরা পড়ে।
সব ধরনের কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপত্তা যাচাই শেষে উড়োজাহাজটিকে ভ্রমণের জন্য শতভাগ নিরাপদ ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও প্রোটোকল সূত্রে জানা গেছে, বিমানটি ইতিমধ্যে দেশের উদ্দেশে যাত্রা করেছে।
আকাশ নিউজ ডেস্ক 





















