ইউরোপের বিভিন্ন দেশের কর্মক্ষেত্রে মানসিক চাপের প্রভাব নিয়ে নতুন একটি পর্যালোচনা উঠে এসেছে।
কর্মীরা দৈনন্দিন কর্মজীবনে কতটা চাপে থাকেন, তার ওপর ভিত্তি করে তৈরি এই তালিকায় শীর্ষে রয়েছে গ্রিস।
দেশটির অধিকাংশ কর্মীর পক্ষেই কর্মক্ষেত্রের চাপের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ছে।
নিচে তালিকায় থাকা শীর্ষ ১০টি দেশের বর্তমান চিত্র তুলে ধরা হলো
ইউরোপের কর্মক্ষেত্রে মানসিক চাপের শীর্ষ ১০ দেশ
- গ্রিস (৬১ শতাংশ)দীর্ঘমেয়াদী অর্থনৈতিক মন্দা, কঠোর কর্ম পরিবেশ এবং বিভিন্ন খাতে ছয় দিনের কর্মসপ্তাহের বাধ্যবাধকতা কর্মীদের ওপর প্রচণ্ড চাপ তৈরি করছে। এখানকার ৬১ শতাংশ কর্মী নিয়মিত মানসিক চাপের কথা জানিয়েছেন।
- মাল্টা (৫৭ শতাংশ)দেশটির গেমিং ও আর্থিক খাতের দ্রুত বিকাশের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কাজের চাপ। এর ফলে ৫৭ শতাংশ কর্মী কাজের চাপে পিষ্ট।
- সাইপ্রাস (৫৬ শতাংশ)অনেকেরই সপ্তাহে ছয় থেকে সাত দিন কাজ করতে হয়। দীর্ঘ কর্মঘণ্টার কারণে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না থাকায় ৫৬ শতাংশ কর্মী মানসিক চাপের সম্মুখীন হচ্ছেন।
- ইতালি (৫১ শতাংশ)কাঠামোগত অর্থনৈতিক সমস্যা এবং দীর্ঘক্ষণ কর্মস্থলে উপস্থিত থাকাকেই কাজের মূল্যায়নের মাপকাঠি হিসেবে ধরার সংস্কৃতির কারণে ৫১ শতাংশ কর্মী চাপে থাকেন।
- পর্তুগাল (৪৭ শতাংশ)দীর্ঘ কর্মঘণ্টা এবং তুলনামূলক কম বেতন কাঠামোর কারণে দেশটির ৪৭ শতাংশ কর্মী উল্লেখযোগ্য মানসিক চাপ অনুভব করেন।
- যুক্ত যুক্তরাজ্য (৪৬ শতাংশ)জীবনযাত্রার উচ্চ ব্যয়, তীব্র প্রতিযোগিতামূলক বাজার এবং কর্মক্ষেত্রের অতিরিক্ত কাজের চাপে ৪৬ শতাংশ কর্মী মানসিক টানাপোড়েনে আছেন।
- লুক্সেমবার্গ (৪৩ শতাংশ)বিশাল ব্যাংকিং খাত, উচ্চ কর্মদক্ষতার প্রত্যাশা এবং প্রতিদিন বিপুল সংখ্যক কর্মীর বিদেশ থেকে যাতায়াত দেশটির কর্মীদের ওপর চাপের প্রধান কারণ।
- বেলজিয়াম (৪৩ শতাংশ)জটিল রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজের পরিবেশগত চাপের কারণে ৪৩ শতাংশ কর্মী মানসিক চাপে রয়েছেন।
- নরওয়ে (৪৩ শতাংশ)তেল ও প্রযুক্তি শিল্পে সর্বোচ্চ কর্মদক্ষতার প্রত্যাশা এবং পারফরম্যান্স নিয়ে নিয়মিত চাপের কারণে ৪৩ শতাংশ কর্মী মানসিক ভার অনুভব করেন।
- আয়ারল্যান্ড (৪২ শতাংশ)মূলত ডাবলিনের বড় প্রযুক্তি কোম্পানিগুলোতে উচ্চ উৎপাদনশীলতা বজায় রাখার কর্মসংস্কৃতির কারণে ৪২ শতাংশ কর্মী কর্মক্ষেত্রে চাপের সম্মুখীন হচ্ছেন।
গুরুত্বপূর্ণ তথ্য
- সরকারি প্রতিষ্ঠানে চাকরি, বেতন প্রায় দেড় লাখ টাকা।
- কানাডায় পিএইচডি শিক্ষার্থীদের জন্য ৮ হাজার ২০০ কোটি টাকার বৃত্তি, পাবেন ৫০ জন।
- পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়–অধিদপ্তরে চাকরি, ১৩৫ পদের মধ্যে বেশি সাব-রেজিস্ট্রারে।
আকাশ নিউজ ডেস্ক 






















