ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জার্মানিতে দুটি ট্রেনের সংঘর্ষে আহত ৬

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জার্মানির ডুসেলডর্ফ শহরের কাছে দুটি ট্রেনের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জার্মান রেলওয়ে, খবর বিবিসি, বার্তা সংস্থা রয়টার্সের।

স্থানীয় গণমাধ্যমে খবরে বলা হয়েছে, মিয়াবুশ শহরে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। মিয়াবুশ দমকল বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনটিতে ১৫৫ জন যাত্রী ছিল।

দুর্ঘটনার পরিস্থিতি সম্পর্কে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন জার্মান সরকারের এক মুখপাত্র। এই টুইটে মিয়াবুশ দমকল বিভাগ জানিয়েছে, দুর্ঘটনায় পড়া ট্রেনটি থেকে যাত্রীদের উদ্ধার করাই তাদের প্রথম লক্ষ্য।

পরে দেওয়া এক বিবৃতিতে তারা জানিয়েছে, আহতদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর, অপর তিনজনের আঘাত ততটা গুরুতর নয়। এর আগে স্থানীয় পুলিশের এক মুখপাত্র এই দুর্ঘটনায় প্রায় ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জার্মানিতে দুটি ট্রেনের সংঘর্ষে আহত ৬

আপডেট সময় ০৭:০৪:২১ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭