ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মন্তব্যের জন্য টিউলিপের দুঃখপ্রকাশ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চ্যানেল ফোরের প্রযোজকের গর্ভের শিশুর ভবিষ্যত নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। বুধবার (২৯ নভেম্বর) এক টুইট বার্তায় সেই মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেন তিনি। ওই টুইট বার্তায় তিনি বলেন, ‘চ্যানেল ফোরের প্রযোজকের প্রতি করা মন্তব্যের জন্য আমি ক্ষমা চাই। আমি সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় বিচেনাহীনভাবে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছি। আমি তাকে কষ্ট দিতে চাইনি, আশা করি তিনি আমাকে ক্ষমা করবেন।’

টুইটে টিউলিপ আরও বলেন, ‘চ্যানেল ফোরের প্রতিবেদনেই বলা হয়েছে, আমি লন্ডনে জন্ম নিয়েছি ও একজন ব্রিটিশ সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। তাই আমি শনিবারের কর্মসূচিকে পরিষ্কারভাবে অগ্রাধিকার দিয়েছি। যারা আমাকে প্রতিনিধি নির্বাচিত করেছেন, সেই হ্যাম্পস্টেড ও কিলবার্নের বাসিন্দাদের সেবার জন্যই আমি কাজ করি।’

চ্যানেল ফোরের অনুষ্ঠানে নিখোঁজ ব্যক্তিদের প্রসঙ্গ এলে টিউলিপ বাংলাদেশের পরিস্থিতির কথাও উল্লেখ করেন। এ বিষয়ে তিনি টুইটে বলেন, ‘এটা সত্যি, আমার পরিবারের কিছু সদস্য বাংলাদেশের রাজনীতিতে যুক্ত। এটা সবার জানা, আর আমি তা গোপনও করিনি। তাই বলে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের কোনও সক্ষমতা আমার নেই, কোনও ইচ্ছেও নেই।’

উল্লেখ্য, চ্যানেল ফোরের অনুষ্ঠানে টিউলিপ হাজির হলে তার কাছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জানতে চাওয়া হয়। এ নিয়ে ওই চ্যানেলের রিপোর্টার অ্যালেক্স থমসনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে ওই চ্যানেলের প্রযোজক ডেইজি অ্যাইলেফিকে উদ্দেশ করে ডেইজির গর্ভের শিশুর ভবিষ্যত নিয়ে টিউলিপ মন্তব্য করলে তিনি বিতর্কের মুখে পড়েন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মন্তব্যের জন্য টিউলিপের দুঃখপ্রকাশ

আপডেট সময় ০২:৩৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭