ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৬ সপ্তাহের মধ্যে চলে আসতে পারে অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বজুড়ে মহামারি রূপ নিয়েছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে আর মাত্র ৬ সপ্তাহের মধ্যেই চলে আসতে পারে করোনাভাইরাসের ভ্যাকসিন। জুন মাসের মধ্যে কাজ করলেই এটি ছেড়ে দেয়া হবে মানুষের জন্য। এটি প্রথম দফায় দেয়া হবে বৃটেনের এনএইচএস কর্মীদের মধ্যে।

এ ভ্যাকসিন তৈরিতে কাজ করে যাচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তাদের সঙ্গে আছে ফার্মাসিউটিক্যাল জায়ান্ট আস্ট্রাজেনকা। তারা এর উৎপাদন ও বৃহৎ পরিসরে বন্টনের দায়িত্বে আছে।

এই ভ্যাকসিন এখনো পরীক্ষা নিরিক্ষার মধ্যে রয়েছে। তবে সংশ্লিষ্টরা মনে করছেন এটি কাজ করার সম্ভাবনা প্রচুর। এটি কাজ করলে কোভিড-১৯’র প্রথম ভ্যাকসিন আবিষ্কারকারী দেশ হতে চলেছে বৃটেন।

আস্ট্রাজেনকার সঙ্গে অক্সফোর্ডের সমঝোতার বিষয়টি বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। দ্য মিরর জানিয়েছে, এই সমঝোতার ফলে দ্রুতই বিশ্বের সকল প্রান্তে পৌঁছে দেয়া যাবে কোভিড-১৯’র ভ্যাকসিন। ইতিমধ্যে মানবদেহে এই ভ্যাকসিন প্রবেশ করানো হয়েছে। এতে বৃটেনের শত শত স্বেচ্ছাসেবী অংশ নিয়েছে।

এ ব্যাপারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জন বেল বিবিসিকে জানান, জুন মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই মানব দেহে ভ্যাকসিনের প্রভাব সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তখন এটির বিষয়ে নিশ্চিত হলে এনএইচএস কর্মীরা এর প্রথম ব্যবহারকারী হবে।

এটি একবার কার্যকর প্রমাণিত হলেই সমগ্র বিশ্ব এটি উৎপাদন শুরু করতে পারবে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৬ সপ্তাহের মধ্যে চলে আসতে পারে অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন

আপডেট সময় ০৯:৪৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২০