ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ঘানায় কফি আনানের শেষ যাত্রায় বিশ্ব নেতারা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের অন্ত্যেষ্টিক্রিয়া বৃহস্পতিবার তার জন্মভূমি ঘানায় অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশ্বের সাবেক ও বর্তমান নেতারা অংশ নিচ্ছেন। খবর এএফপির।

কফি আনানের মৃত্যুতে তিন দিনের জাতীয় শোক পালন শেষে আক্রা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় তার এ অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হচ্ছে।

আনান ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন। তিনি কিছুদিন অসুস্থ থাকার পর সুইজারল্যান্ডে তার বাসভবনে গত ১৮ আগস্ট মারা যান। এ সময় তার বয়স হয়েছিল ৮০ বছর।

জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রাষ্ট্রীয় এ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

ঘানার তথ্যমন্ত্রী জানান, প্রতিবেশী দেশ আইভরিকোস্টের প্রেসিডেন্ট এবং লাইবেরিয়া, নামিবিয়া, ইথিওপিয়া, নাইজার ও জিম্বাবুয়ের নেতারা বৃহস্পতিবারের এ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে তাদের অংশ নেয়ার কথা নিশ্চিত করেছেন।

ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আদো এ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানকে তাদের দেশের জন্য একটি বড়ো ধরনের ঘটনা হিসেবে অভিহিত করেন। তিনি আনানকে এই প্রজন্মের অনেক বিখ্যাত লোকের অন্যতম হিসেবে বর্ণনা করেন।

কফি আনানের কফিন জেনেভা থেকে দেশে আনার পর ঘানার সাধারন জনগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে গভীর শ্রদ্ধা জানান।

কফিনটি লাল, সবুজ ও সোনালি রঙের পতাকা দিয়ে মোড়ানো রয়েছে। আনুষ্ঠানিক পোশাকে সামরিক বাহিনীর সদস্যরা কফিনটি ঘিরে রাখে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ঘানায় কফি আনানের শেষ যাত্রায় বিশ্ব নেতারা

আপডেট সময় ০৩:২০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮