ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যৌন নিপীড়নের অভিযোগে যুক্তরাষ্ট্রের সিবিএসপ্রধানের পদত্যাগ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যৌন নিপীড়নের অভিযোগে যুক্তরাষ্ট্রের সিবিএস টেলিভিশনের প্রধান লেস মুনভেস (৬৮) পদত্যাগ করেছেন।

গত জুলাই মাসে নিউইয়র্কার ম্যাগাজিনে লেস মুনভেসের বিরুদ্ধে ছয় নারীর অভিযোগ প্রকাশিত হলে সিবিএস কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছিল।

রোববার নতুন করে ছয় নারী মুখ খোলার পর তার পদত্যাগের খবর এলো। খবর বিবিসি।

তবে মুনভেস এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

রোববার এক বিবৃতিতে তিনি বলেন, এমন সব ‘মিথ্যা অভিযোগ’ তার বিরুদ্ধে আনা হয়েছে, যা তার ব্যক্তিজীবনের সঙ্গে যায় না।

অবশ্য তিনি ও সিবিএস টেলিভিশন ‘মি টু’ মুভমেন্টে দুই কোটি ডলার চাঁদা দেয়ারও ঘোষণা দিয়েছেন।

এক বিবৃতিতে মার্কিন টিভি চ্যানেল সিবিএস জানায়, মুনভেস আর সিবিএসের চেয়ারম্যান, প্রধান নির্বাহী, প্রেসিডেন্ট হিসেবে থাকবেন না। জোসেফ লান্নিইলো ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

মার্কিন গণমাধ্যমে অন্যতম প্রভাবশালী নির্বাহী মুনভেস। ১৯৯৫ সালে তিনি সিবিএসের বিনোদনের প্রধান হিসেবে যোগ দেন। এর পর ২০০৬ সালে প্রধান নির্বাহী পদে আসীন হন।

২০১৭ সালে বিশ্বের সব থেকে বেশি অর্থ পাওয়া প্রধান নির্বাহী হন মুনভেস।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যৌন নিপীড়নের অভিযোগে যুক্তরাষ্ট্রের সিবিএসপ্রধানের পদত্যাগ

আপডেট সময় ০১:৪৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮