ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী

গ্রিসে ভয়াবহ দাবানলে নিহত অন্তত অর্ধশত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গ্রিসে হঠাৎ ছড়িয়ে পড়া দাবানলে অন্তত অর্ধশত মানুষের প্রাণহানি হয়েছে বলে খবর পাওয়া গেছে। হতাহতদের মধ্যে আছে অনেক শিশুও। পরিস্থিতির ভয়াবহতায় এরই মধ্যে বিশ্ব সম্প্রদায়ের সাহায্য চেয়েছে দেশটির কর্তৃপক্ষ।

রাজধানী এথেন্সের কাছে বেশ কিছু এলাকায় পৃথক দাবানলে পুড়ে গেছে ১শর বেশি বাড়িঘর। আশ্রয়হীন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত পূর্বাঞ্চলীয় মাতি অঞ্চল। অবকাশ যাপনের জন্য ইউরোপজুড়ে সুপরিচিত শহরটিতে অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে আগুনের কারণে একটি রিসোর্টে আটকা পড়েছেন ছুটি কাটাতে আসা একদল পর্যটক। পুড়ছে উত্তর-পূর্বের পেন্তেলি ও রাফিনা শহরও।

এছাড়া গ্রিসের পশ্চিমের পাহাড়ি এলাকায় অবস্থিত একটি পাইন বনেরও প্রায় ৫০ কিলোমিটার এলাকা দাবানলের আগুনে পুড়ে গেছে।

দাবানল কবলিত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আগুন নেভাতে কাজ করছে দেশটির ফায়ার সার্ভিস কর্মীরা।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিক সাইপ্রাস। একইসঙ্গে তিনি বিশ্বসম্প্রদায়ের সহযোগিতাও চেয়েছেন পরিস্থিতি মোকাবেলায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্রিসে ভয়াবহ দাবানলে নিহত অন্তত অর্ধশত

আপডেট সময় ০২:১৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮