ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে : হুমায়ুন কবির গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল নারী ও শিশু নির্যাতনকারী ‘সমাজের শত্রু’: সমাজকল্যাণমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বে: মাহদী আমিন মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব: এমপি মনিরুল হক দেশের রিজার্ভে ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী করা সহজ হবে না: এরদোয়ান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেন, ওআইসির বৈঠকের মাধ্যমে আমরা দেখিয়ে দেবো যে জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী স্বীকৃতির বাস্তবিক প্রয়োগ সহজ হবে না। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ১৩ ডিসেম্বর জেরুজালেম ইস্যুতে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে ওআইসির নেতারা। ১৯৬৯ সালে গঠিত এই সংস্থাটিতে ৫৭টি মুসলিম রাষ্ট্র রয়েছে।

বুধবার জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, খুব শিগগিরই মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে নিয়ে যাওয়া হবে। এরপর নিন্দার ঝড় ওঠে আন্তর্জাতিক মহল থেকে। উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মতো আন্তর্জাতিক জোট।

সেই বিষয়ে আলোচনা করতে ওআইসির জরুরি বৈঠক এরদোয়ান। এছাড়া ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গেও ফোনে কথা বলেছেন তিনি। এরদোয়ান জানান, আমরা সবাইকে জানিয়েছি যে মার্কিন সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন, কূটনীতি বা মানবিকতাকে সমর্থন করে না।

বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর জোর দেন তুর্কি প্রেসিডেন্ট। আগামী ১৩ ডিসেম্বর এ ইস্যুতে তুরস্কে ওআইসি’র জরুরি সম্মেলনের কথাও উল্লেখ করেন এরদোয়ান। তিনি বলেন, জেরুজালেম মুসলিম, ইহুদি ও খ্রিস্টানদের পবিত্র শহর; এ ব্যাপারে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ-এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য এ সম্মেলন গুরুত্বপূর্ণ।

এর আগে শনিবার মিসরের কায়রোতে জরুরি বৈঠকে বসেছে আরব লিগও। তারাও মার্কিন সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। আরব লিগের মহাসচিব আবুল ঘেইত বলেন, ‘ট্রাম্পের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের বিরোধী এবং এটি ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করছে।’

এদিকে সিদ্ধান্তের প্রতিবাদে ফিলিস্তিনের রাজপথে নেমে এসেছে হাজার হাজার জনগণ। ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধীতা করছেন তারা। ফিলিস্তিন ছাড়িয়ে এই প্রতিরোধ ছড়িয়ে পড়েছে অন্যান্য মুসলিম দেশগুলোতেও। মার্কিন দূতাবাসকে ঘিরে বিক্ষোভ করছেন বিশ্বের লাখ লাখ মুসলিম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী

জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী করা সহজ হবে না: এরদোয়ান

আপডেট সময় ০১:১০:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭