ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেরুজালেমকে রাজধানী ট্রাম্পের স্বীকৃতির খবরে ফ্রান্সের উদ্বেগ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি দেওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বিবাদমান শহরটিকে কোনো মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত অবশ্যই ‘ইসরায়েল ও ফিলিস্তিনিরে মধ্যকার আলোচনার ফ্রেমওয়ার্কের মধ্যে হতে হবে’ বলে জানিয়েছেন তিনি।

সোমবার ম্যাক্রন টেলিফোনে ট্রাম্পের সঙ্গে এসব কথা বলেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে এলিসি প্রাসাদ। এতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র এককভাবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে পারে বলে যে সম্ভাবনার খবর বের হয়েছে তাতে ফরাসি প্রেসিডেন্ট তার উদ্বেগ প্রকাশ করেছেন।’

ম্যাক্রন বলেছেন, ‘ইসরায়েল ও ফিলিস্তিন-দুই রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে জেরুজালেমকে রাজধানী করে শান্তি ও নিরাপত্তার সঙ্গে পাশাপাশি বসবাসের জন্য, ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যকার শান্তি আলোচনার ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে জেরুজালেমের মর্যাদার প্রশ্নটি অবশ্যই নিশ্চিত করতে হবে।’

নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবেন বলে পশ্চিমা গণমাধ্যমে সম্প্রতি খবর বের হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সোমবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে জর্ডান বলেছে, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিলে ‘পরিণতি ভয়াবহ’ হতে পারে। এমনকি মার্কিন কূটনীতিকরাও সতর্ক করে দিয়ে বলেছেন, ট্রাম্পের এ ধরণের উদ্যোগ মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করবে এবং সেখানে যুক্তরাষ্ট্রের অবস্থান ঝুঁকিতে ফেলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জেরুজালেমকে রাজধানী ট্রাম্পের স্বীকৃতির খবরে ফ্রান্সের উদ্বেগ

আপডেট সময় ০২:০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭