ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি আ.লীগের অপতৎপরতা দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড হরমুজ নিয়ে উত্তেজনার মধ্যেই আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান, কী হচ্ছে সুইজারল্যান্ডে? যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদত্যাগের গুঞ্জন, সোমবারই কি বড় ঘোষণা উন্নয়ন থেকে বাণিজ্য, সব ক্ষেত্রে চীন গুরুত্বপূর্ণ: সাবেক রাষ্ট্রদূত সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী শিষ্টাচার বহির্ভূত অপরাজনীতির বিরুদ্ধে রাজধানীতে যুবদলের বিক্ষোভ

গোলাগুলির খবরে খালি করে দেওয়া হলো লন্ডনের অক্সফোর্ড টিউব স্টেশন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

‘গোলাগুলি’র খবরে লন্ডনের অক্সফোর্ড সার্কাস টিউব স্টেশন খালি করে দেওয়া হয়েছে। পুলিশের ধারণা, ওই গোলাগুলির ঘটনা প্রকৃতপক্ষে সন্ত্রাসী হামলা। উদ্ভূত পরিস্থিতিতে অক্সফোর্ড স্ট্রিট সংলগ্ন এলাকার লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

ঘটনাস্থলে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রান্সপোর্ট ফর লন্ডন জানিয়েছে, স্টেশনটি খালি করে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।

বিবিসি’র খবরে বলা হয়েছে, তাদের প্রতিনিধি ঘটনাস্থল থেকে পলায়নপর লোকজনকে পদদলিত হতে দেখেছেন। অনেকে হাতে থাকা বাজারের ব্যাগ ফেলে দৌড়ানো শুরু করেছেন। কেউ কেউ কান্নাকাটি শুরু করেছেন।

অক্সফোর্ড সার্কাস টিউব স্টেশনে গোলাগুলির খবরে অতিরিক্ত ভিড় এড়াতে সংলগ্ন বন্ড স্ট্রিট টিউব স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি আ.লীগের অপতৎপরতা

গোলাগুলির খবরে খালি করে দেওয়া হলো লন্ডনের অক্সফোর্ড টিউব স্টেশন

আপডেট সময় ০২:১৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭