ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবিধান সংশোধনের আগে বিএনপির সংশোধন দরকার: নাহিদ ইসলাম ঢাকাজুড়ে ‘ফুটবল জ্বর’, বড় পর্দার খোঁজে সমর্থকরা জুলাই চেতনা সবচেয়ে বেশি ধারণ করে বিএনপি: খায়রুল কবির খোকন ‘গণভোটের রায় বাস্তবায়নে ধানাই-পানাই মানব না’:শফিকুর রহমান তরুণদের মাদক নয়, খেলাধুলায় মনোযোগী হতে হবে: মির্জা ফখরুল পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫ নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি: চরমোনাই পীর ব্যালট বাক্স চুরি করতে এলে বিষখালি নদীতে ভাসিয়ে দেওয়া হবে: হাসনাত আবদুল্লাহ নির্ভুল পূর্বাভাসে নিরাপদ বাংলাদেশ গড়তে প্রতিরক্ষা উপদেষ্টার আহ্বান

ইরানের পারমাণু কর্মসূচি ঠেকাতেই আত্মত্যাগ, সেনা নিহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ট্রাম্পের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

জর্ডানে একটি মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলায় দুই সেনা নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেই লক্ষ্যেই নিহত সেনারা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন।

শনিবার মার্কিন সংবাদমাধ্যম দ্য পোস্ট-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। একই সঙ্গে তেহরানে যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক হামলার পক্ষে নিজের দৃঢ় অবস্থানের কথাও জানান তিনি।

গত শুক্রবার জর্ডানের একটি বিমান ঘাঁটিতে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত হন। এ ঘটনায় আরও একজন সেনা নিখোঁজ রয়েছেন এবং অন্তত চারজন আহত হয়েছেন। এর জবাবে শনিবার ইরানের রাজধানী তেহরানে পাল্টা বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র।

প্রতিশোধমূলক হামলা শুরুর প্রায় এক ঘণ্টা পর দ্য পোস্টের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এখনই তেহরানকে থামানো না গেলে মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে।

ফোনালাপে তিনি নিহত সেনাদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করলেও এ অভিযানকে যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। ট্রাম্পের ভাষায়, ‘তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, কারণ তারা ইরানের হাতে পারমাণবিক অস্ত্র দেখতে চান না।’

নিহত দুই সেনার পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি অবশ্যই তাদের পরিবারের সঙ্গে কথা বলবেন। তিনি বলেন, এমন পরিস্থিতিতে তিনি সবসময় নিহতদের স্বজনদের পাশে দাঁড়ান এবং এবারও তার ব্যতিক্রম হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণু কর্মসূচি ঠেকাতেই আত্মত্যাগ, সেনা নিহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ট্রাম্পের

আপডেট সময় ০২:৪৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬