ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬

‘ভিনি জুনিয়র প্রটোকল’ ভেঙে তিন ম্যাচের নিষেধাজ্ঞায় নেইমার

ফুটবল মাঠে উত্তেজনার মুহূর্তে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে বাকবিতণ্ডা কিংবা মুখ হাত দিয়ে ঢেকে কথা বলার দৃশ্য প্রায়ই চোখে পড়ে। তবে সেই অভ্যাসের কারণেই এবার কঠিন শাস্তির মুখে পড়লেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। মাঠে প্রতিপক্ষের ফুটবলারের সঙ্গে তর্কের সময় মুখ ঢেকে রাখার দায়ে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ব্রাজিলের ক্রীড়া বিচারবিষয়ক সর্বোচ্চ আদালতের (এসটিজেডি) শৃঙ্খলা কমিটি। এক শুনানির পর সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। উত্তেজনার মুহূর্তে মুখের ওপর হাত রেখে কথা বলতেও দেখা যায় ফুটবলারদের। আজ শুনানি শেষে সংখ্যাগরিষ্ঠ ভোটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফুটবল ভালোবাসলেও টিভিতে খেলা দেখলেই কেন রেগে যান নেইমার।

ঘটনাটি ঘটে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের ৩২তম রাউন্ডে, যেখানে বাহিয়ার মুখোমুখি হয়েছিল নেইমারের দল সান্তোস। খেলার দ্বিতীয়ার্ধ শুরুর ঠিক আগে বাহিয়ার ফুটবলার রদ্রিগো নেস্তরের সঙ্গে তর্কে জড়ান নেইমার। সেই মুহূর্তে তিনি হাত দিয়ে নিজের মুখ ঢেকে কথা বলছিলেন। মূলত ফুটবলে বর্ণবাদী কিংবা আপত্তিকর মন্তব্য গোপন করা ঠেকাতে চালু হওয়া ‘ভিনি জুনিয়র আইন’ বা ফিফার শৃঙ্খলাবিধির ৭ নম্বর বিধান ভঙ্গের অপরাধে তাকে সরাসরি লাল কার্ড দেখান দায়িত্বপ্রাপ্ত রেফারি। শৃঙ্খলা কমিটির মতে, নেইমারের আচরণ ফিফার শৃঙ্খলাবিধিতে নির্ধারিত ‘ভিনি জুনিয়র প্রটোকল’–এর ৭ নম্বর বিধান লঙ্ঘন করেছে। কিন্তু সেই অভ্যাসই এবার বিপদ ডেকে আনল নেইমারের জন্য।

তবে লাল কার্ড দেখার পরও উত্তেজনা কমেনি সান্তোসের এই ফরোয়ার্ডের। অফিশিয়াল প্রতিবেদনে জানা যায়, রেফারি মাঠ ছাড়তে নির্দেশ দিলেও শান্ত না হয়ে উল্টো নেস্তরের মুখোমুখি হতে বাহিয়ার ডাগআউটের দিকে তেড়ে যান তিনি, যা মাঠে অতিরিক্ত বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই আচরণের পর ব্রাজিলের ক্রীড়া বিচারবিধির ১৯১ নম্বর অনুচ্ছেদের দ্বিতীয় ধারায় নির্দেশ অমান্যের অপরাধে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এ ধারায় সংশ্লিষ্ট ক্রীড়া কর্তৃপক্ষের নির্দেশনা না মানাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।

সরাসরি লাল কার্ড পাওয়ার কারণে নিয়ম অনুযায়ী নেইমারের এমনিতেই এক ম্যাচের নিষেধাজ্ঞা ছিল। তার সঙ্গে নতুন করে যুক্ত হওয়া দুই ম্যাচের শাস্তির ফলে সব মিলিয়ে পরবর্তী তিন ম্যাচে মাঠের বাইরেই থাকতে হচ্ছে তাকে। ফলে নভেম্বরের আন্তর্জাতিক বিরতির পর লিগের এক রাউন্ডেও খেলা হবে না তার। অবশ্য ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের তথ্যমতে, সান্তোস ক্লাব কর্তৃপক্ষ চাইলে এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবে। সান্তোস কোচ কুকা আশাবাদী যে লিগের শেষ তিন রাউন্ডে আবার এই তারকাকে দলে পাবেন। নেইমারের জন্য শাস্তিটা আরও বড় হয়ে দাঁড়িয়েছে আগের কার্ডের হিসাবের কারণে।

আপলোডকারীর তথ্য

বটিয়াঘাটায় গুলির ঘটনার পর বিতর্কের মুখে ওসি প্রত্যাহার

‘ভিনি জুনিয়র প্রটোকল’ ভেঙে তিন ম্যাচের নিষেধাজ্ঞায় নেইমার

আপডেট সময় ১০:৪৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬