অসাধারণ কর্মদক্ষতা প্রদর্শনের স্বীকৃতি হিসেবে ১৩ জন কর্মীকে ‘চেয়ারম্যান অ্যাওয়ার্ড’ দিয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। একই সঙ্গে ২০২৪-২৫ অর্থবছরে ব্যাংকের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য পারফরম্যান্সের জন্য দুই শতাধিক কর্মীকে বিশেষ সম্মাননা জানানো হয়েছে। বুধবার ঢাকার প্রধান কার্যালয়ে ‘ইবিএল আউটস্ট্যান্ডিং পারফরমারস রিকগনিশন’ শীর্ষক এক আয়োজনের মাধ্যমে এই পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রধান কার্যালয়ের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইবিএলের চেয়ারম্যান আনিস আহমেদ, পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও. রশীদ। টানা পাঁচ বছর ধরে পেশাগত ক্ষেত্রে ধারাবাহিক ও অসাধারণ সাফল্যের স্বাক্ষর রাখায় ১৩ জন কর্মীকে এই বিশেষ চেয়ারম্যান অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধারাবাহিকভাবে পাঁচ বছর অসাধারণ কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ১৩ জন কর্মীকে চেয়ারম্যান অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 























