ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

এমপি আজিজ ও পুত্রকাণ্ড: উত্তাল নাটোরের পরিস্থিতি

নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের পরিবারের একের পর এক বিতর্কিত ঘটনায় পুরো এলাকায় জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যার ঘটনায় এমপিপুত্র নুরুজ্জামান মিন্টুর নাম জড়িয়ে পড়ায় এবং তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পর পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে এমপি আব্দুল আজিজের এক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়লে জনরোষ আরও তীব্র হয়। বড়াইগ্রামের বনপাড়া বাইপাস চত্বরসহ বিভিন্ন স্থানে এমপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে ক্ষুব্ধ নেতাকর্মীরা। গত ক’দিনের চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই খোদ এমপি আবদুল আজিজের আশালীন ভিডিও দৃশ্যত ক্ষোভের আগুলে ঘি ঢেলে দিয়েছে। ফেসবুক জুড়ে সমালোচনার পাশাপাশি ধিক্কার জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ঘটনার সূত্রপাত গত ১৪ই অক্টোবর রাত ১০টায়, যখন চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হেলমেট পরা দুই যুবকের হামলায় গুরুতর আহত হন গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম (৩২)। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী ও ঢাকা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে নেয়া হয়। সেখানে গত সোমবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। শাকিলের মৃত্যুর পর থেকেই উত্তাল হয়ে ওঠে নাটোরের রাজনীতি। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে শাকিলের প্রথম জানাজা শেষে রাত ১০টার দিকে গুরুদাসপুরের বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় এমপি আব্দুল আজিজ নিহতের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দিলে বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ভুয়া স্লোগান দেয় এবং জানাজার পর একটি শপিং মল ভাঙচুর চালায়। এদিকে, সন্ত্রাসী হামলায় আহত হওয়ার ১২ দিন পর গত সোমবার রাত ৮টায় ঢাকার বিএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম।

পুলিশ জানিয়েছে, শাকিল হত্যা মামলায় এমপি আব্দুল আজিজের বড় ছেলে এবং উপজেলা যুবদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। একইসাথে এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ওসি আব্দুল হান্নানকে প্রত্যাহার করে রাজশাহী রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম। কেন্দ্রীয় যুবদলের এক পরিপত্রে জানা গেছে, জীবনহানির মতো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নুরুজ্জামান মিন্টুকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এমপি আব্দুল আজিজের ব্যক্তিগত নৈতিকতা নিয়েও এলাকায় তীব্র সমালোচনা চলছে। আশফাক আহমেদ নামে এক প্রবাসী ব্যক্তির ফেসবুক আইডি থেকে পাঁচটি মিনিটের তিনটি ভিডিও ক্লিপ প্রকাশ পায়, যেখানে এমপিকে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায়। এছাড়া ফেসবুকে অপকর্মের নানা অভিযোগও উঠে আসে। এ বিষয়ে এমপি আব্দুল আজিজ দাবি করেছেন, এসব ভিডিও সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। রাজনৈতিক প্রতিপক্ষ তাকে হেয় করতে এআই প্রযুক্তি ব্যবহার করে ষড়যন্ত্রমূলকভাবে এগুলো ছড়িয়েছে বলে তিনি দাবি করেন এবং আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান। এমন কি এসময় তিনি নানা ধরনের অঙ্গভঙ্গি প্রদর্শন করেন।

ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সূত্রে জানা যায়, এমপি আজিজের দুই ছেলের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। নিহত শাকিল এমপি আজিজের ছোট ছেলে মাহমুদুজ্জামান সোহাগের অনুসারী ছিলেন। শাকিলের পরিবারের অভিযোগ, ২০শে এপ্রিল নিজের জীবনের নিরাপত্তা চেয়ে শাকিল থানায় সাধারণ ডায়েরি করার আবেদন করলেও পুলিশ তা গুরুত্ব দেয়নি। এমনকি হামলার পরও পুলিশ প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। শাকিলের বাবা রবিউল করিম জানান, যথাযথ নিরাপত্তা না পাওয়ায় অকালেই প্রাণ ঝরে গেল তার ছেলের। এই দুই ঘটনাকে কেন্দ্র করে নাটোর জেলা বিএনপি ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে এবং অনেকেই এমপির পদত্যাগ দাবি করছেন। এদিকে শাকিলের জানাজায় আজিজের বক্তব্য দেয়ার সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রে আক্রান্ত ইউছুফ রাজুর স্বজনদের পাশে এডিপি

এমপি আজিজ ও পুত্রকাণ্ড: উত্তাল নাটোরের পরিস্থিতি

আপডেট সময় ০৮:৫৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬