ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খোলা রেখেছেন। দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ ‍জুলাই) হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সাংবাদিকদের এ কথা বলেন। খবর আল আরাবিয়ার

লেভিট বলেন, ‘ইরান যদি তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাহলে প্রেসিডেন্ট তাদের জবাবদিহির মুখোমুখি করবেন। তবে একই সঙ্গে তিনি সব সময় কূটনৈতিক সমাধানের জন্যও প্রস্তুত।’

তিনি জানান, ইরান এখনো ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহ প্রকাশ করেছে এবং এ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।

তবে লেভিট সতর্ক করে বলেন, ‘হরমুজ প্রণালিতে জাহাজের ওপর হামলা চালিয়ে ইরান কোনো ধরনের পরিণতি এড়াতে পারবে না।’

এর একদিন আগে, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ইরানে আটক থাকা এক মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ায় ট্রাম্প ইরানকে ধন্যবাদ জানান। অনেকেই এটিকে দুই দেশের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা কাটানোর সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখছেন।

গত জুনে দুই পক্ষের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর হলেও, সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ইরানের ওপর একাধিক দফায় হামলা চালিয়েছে। এর ফলে সেই যুদ্ধবিরতি এখন কার্যত ভেঙে পড়ার মুখে।

এদিকে ট্রাম্প সতর্ক করে বলেছেন, তেহরান যদি আলোচনায় ফিরে না আসে, তাহলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও হামলার পরিধি বাড়ানো হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প

আপডেট সময় ১২:৫৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬