ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬

আলোচনায় না এলে ইরানের সব বিদ্যুৎকেন্দ্র ও সেতু উড়িয়ে দেয়ার হুমকি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে আগামী সপ্তাহ থেকে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুকে লক্ষ্য করে হামলার পরিধি আরও বাড়ানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে ইরানের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে। তার ভাষ্য, সে সময় দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোর ওপর হামলা শুরু হবে।

ইরানকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তারা যদি আলোচনায় না বসে, তাহলে আমরা তাদের সব বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেব এবং সব সেতুও ভেঙে দেব।’

মার্কিন সামরিক অভিযান কত দিন চলবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি নিজে না থামা পর্যন্ত এই হামলা চলতে থাকবে।’

গত ১৭ জুনের ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর থেকেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ আরও তীব্র হয়েছে। এরই মধ্যে টানা চতুর্থ দিনের মতো ইরানের বিভিন্ন স্থানে মার্কিন বিমান হামলা চালানো হয়েছে। পাশাপাশি দেশটির প্রধান বন্দরগুলোতে নতুন করে নৌ-অবরোধও আরোপ করেছে মার্কিন নৌবাহিনী।

এই ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইরানের বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামোকে লক্ষ্য করে ট্রাম্পের নতুন হুমকি সামনে এলো।

Tag :
আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: ভোটগ্রহণ শুরু, কড়া নিরাপত্তা ব্যবস্থা

আলোচনায় না এলে ইরানের সব বিদ্যুৎকেন্দ্র ও সেতু উড়িয়ে দেয়ার হুমকি

আপডেট সময় ১১:২০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬