ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ মার্কিন যুক্তরাষ্ট্র নিজের হাতে তুলে নেবে এবং এই বিশ্ব বাণিজ্য পথ পাহারা দেওয়ার জন্য ওয়াশিংটনকে অর্থ পরিশোধ করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৩ জুলাই) ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।

বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালি নিয়ে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা এই প্রণালিটি আমাদের নিজেদের জিম্মায় রাখতে যাচ্ছি এবং সম্ভবত আমরাই এটি পরিচালনা করব। আমরা এই প্রণালির অভিভাবক হতে চলেছি। সম্ভবত আমরা এটিকে ‘গার্ডিয়ান অ্যান্জেল অব দ্য স্ট্রেট’ নাম দেব। আর এই দায়িত্ব পালনের জন্য আমাদের অবশ্যই ক্ষতিপূরণ বা অর্থ প্রদান করা উচিত।

ইরান ও ওমানের মধ্যবর্তী এই জলপথটি দিয়ে বিশ্ব বাজারের একটি বড় অংশের অপরিশোধিত জ্বালানি তেল ও গ্যাস পরিবাহিত হয়, যার নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই বৈশ্বিক রাজনীতিতে উত্তেজনা চলছে। এর আগে মধ্যপ্রাচ্যে যেকোনো ধরনের উত্তেজনা এড়াতে ইরান মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছিল। এমন পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের এই বিতর্কিত মন্তব্য নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

আপডেট সময় ০৭:২০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬