ঢাকা ১০:২৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোমানিয়ায় শক্তিশালী ঝড়ের আঘাতে নিহত ৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রোমানিয়ায় একটি শক্তিশালী ঝড়ের আঘাতে ৮ জন নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, দেশের পশ্চিমাঞ্চলে আঘাত হানা ওই ঝড়ের আঘাতে আরো কমপক্ষে ৬৭ জন আহত হয়েছে। খবর বিবিসি।

ঝড়ের আঘাতে হতাহতদের বেশিরভাগই তিমিসোয়ারা শহরের কাছাকাছি অবস্থান করছিলেন। সেখানে ঘণ্টায় ১শ কিলোমিটার বেগে প্রচণ্ড ঝড়ো বাতাস বয়ে গেছে। ঝড়ের আঘাতে গাছ-পালা উপড়ে পড়েছে এবং অনেক বাড়ি-ঘরের ছাদ উড়ে গেছে। কিছু জায়গায় পানি এবং বিদ্যুত সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে।

তিমিসোয়ারার মেয়র নিকোলা রোবু ডিজি-২৪ টিভি চ্যানেলকে বলেন, ‘আমাদেরকে ঝড়ের বিষয়ে আগে থেকে সতর্ক করা হয়নি। আবহাওয়া দপ্তরের খবরে শুধুমাত্র বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছিল।’

লোকজনকে নিরাপদে অবস্থান করতে এবং গাছ বা বিদ্যুতের লাইনের কাছাকাছি অবস্থান না করার আহ্বান জানিয়েছে রোমানিয়ার জরুরি বিভাগ। ঝড়টি এখন ইউক্রেনের উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোমানিয়ায় শক্তিশালী ঝড়ের আঘাতে নিহত ৮

আপডেট সময় ০৩:০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭