ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

দুই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন প্রায় ৪ হাজার জন

আকাশ জাতীয় ডেস্ক: 

৪২তম ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) দিনগত রাতে পিএসসির ওয়েবসাইটে এ দুই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

৪২তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইন আবেদন শুরু হবে। চলবে ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আবেদনের ফি জমা দিতে পারবেন।

এ বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এ সংখ্যা আরও বাড়তে পারে। প্রিলিমিনারি পরীক্ষা ২০২১ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। এ বিসিএসের বয়সসীমা ২১ থেকে ৩২ বছর।

এদিকে ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে।

এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে ৪৩তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হবে। আবেদনের শেষ তারিখ ২০২১ সালের ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা।

এর আগে ৩৯তম বিসিএসে (বিশেষ) ২০০ নম্বরের এমসিকিউ এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নিয়ে পাঁচ হাজারের মতো চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

দুই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন প্রায় ৪ হাজার জন

আপডেট সময় ০৯:৪৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০