ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা ও দুই সন্তানসহ ৪ জনের দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন: চিফ প্রসিকিউটর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর

পাপুলের বিষয়ে খতিয়ে দেখছে সিআইডি

আকাশ জাতীয় ডেস্ক:  

মানবপাচার ও অর্থপাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার হওয়া লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (৬ জুলাই) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে আয়েজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান।

তিনি বলেন, মানবপাচারের অভিযোগে কুয়েতে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের গ্রেফতারের বিষয়টি আর্ন্তজাতিকভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিষয়টি সিআইডি খতিয়ে দেখছে। প্রসিডিউর অনুযায়ী আমাদের যা যা করণীয় তাই করছি। তবে ইতোমধ্যে আমরা এ ঘটনার তদন্ত কাজ শুরু করেছি।

সিআইডি প্রধান আরও বলেন, এটি আন্তর্জাতিক একটি ইস্যু হওয়ায় অনেক বিষয়ে বিবেচনা করেই কাজ করতে হচ্ছে। আমাদের তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে। এছাড়াও মানিলন্ডরিং আইন অনুযায়ী কিছু প্রসিডিউর আছে, সেগুলো ফলো করছি। কারণ, পরে কোর্টে গিয়ে যেন কোনও ছাড় না পায়।

তবে তদন্ত সম্পূর্ণ হলে পাপুলের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান সিআইডি প্রধান।

চলতি বছরের ৬ জুন স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় কুয়েতের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা মুশরেফ আবাসিক এলাকা থেকে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলকে গ্রেফতার করেন। কুয়েত সিআইডি তার বিরুদ্ধে কুয়েতে মানবপাচার ও অর্থপাচারের অভিযোগ এনেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

পাপুলের বিষয়ে খতিয়ে দেখছে সিআইডি

আপডেট সময় ১০:২৭:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০