ঢাকা ১২:২১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাফরুল্লাহকে ফের দেখে এলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনা ভাইরাস সংক্রমণ থেকে সেরে উঠে পরবর্তীকালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দ্বিতীয়বার দেখে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহ।

শুক্রবার (০৩ জুলাই) দুপুরে তিনি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দেখতে গণস্বাস্থ্য কেন্দ্রের নগর হাসপাতালে যান। জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানান।

এতে বলা হয়, জাফরুল্লাহ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আব্দুল্লাহ দীর্ঘসময় একে অপরের সঙ্গে আন্তরিকতার সঙ্গে কথা বলেন। ডা. আব্দুল্লাহ জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক এবং চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর নেন।

এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরী ডা. আব্দুল্লাহকে গণস্বাস্থের চিকিৎসা গবেষণা উইংয়ের মূল দায়িত্ব নিয়ে কাজ করার প্রস্তাব করেন। ডা. আব্দুল্লাহ এই প্রস্তাবে সঙ্গে সঙ্গে সম্মতি জ্ঞাপন করেন।

গণস্বাস্থ্যের আইসিইউ প্রধান অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদ ও আরবান পরিচালক অধ্যাপক ডা. শওকত আরামানও এসময় উপস্থিত ছিলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে তার নিজের স্থাপিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফিজ এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জাফরুল্লাহকে ফের দেখে এলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

আপডেট সময় ১০:৫৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০