ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবারও লকডাউনের মেয়াদ বাড়াল স্পেন

স্পেন পার্লামেন্ট

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আবারও লকডাউনের মেয়াদ বাড়াল স্পেন। এ নিয়ে চতুর্থবারের মতো লকডাউনের মেয়াদ বৃদ্ধি করল দেশটির পার্লামেন্ট।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে আগামী ২৪ মে পর্যন্ত চলাচল এবং ব্যবসার ওপর লকডাউনের কড়াকড়ি বজায় থাকবে। খবর সিএনএনের।

৯৭ ভোটের বিপরীতে ১৭৮ ভোট পেয়ে সিদ্ধান্তটি দেশটির পার্লামেন্টে পাস হয়। প্রধান বিরোধী পপুলার পার্টির (পিপি) বিরোধিতা সত্ত্বেও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিশ্চিতের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা চালিয়ে যান।

পার্লামেন্টে বিতর্ক চলাকালে বিরোধীদল ও ডানপন্থী দলগুলো লকডাউনের নামে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে জনগণকে জিম্মি করা হচ্ছে বলে সরকারের সমালোচনা করে।

এদিকে লকডাউন শিথিলের পরই স্পেনে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে শুরু করে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ৬৮২ এবং মারা গেছেন ২৫ হাজার ৮৫৭ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আবারও লকডাউনের মেয়াদ বাড়াল স্পেন

আপডেট সময় ১১:২৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০