ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘরে বসেই করা যাবে করোনা পরীক্ষা!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ঘরে বসেই খুব সহজে টেস্ট করা যাবে করোনাভাইরাস। এমন পরীক্ষা করার কিট তৈরি করছে ম্যানচেস্টার ইউনিভার্সিটির গবেষকেরা। মিরর অনলাইন জানিয়েছে, সেপ্টেম্বর নাগাদ এটি বাজারে আসতে পারে।

গর্ভাবস্থা পরীক্ষা করার মতো হাতে ধরার ছোট্ট একটি ডিভাইস দিয়ে নিজেই করোনা টেস্ট করা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

নভেল করোনাভাইরাস পরীক্ষার এখন পর্যন্ত কার্যকরী পদ্ধতির নাম পিসিআর। এটি বেশ ব্যয়বহুল। কয়েকটি দেশ অ্যান্টিবডি টেস্টের চেষ্টাও করছে। বাংলাদেশে যেমন ‘র‌্যাপিড ডট ব্লট’ প্রক্রিয়ায় ১৫ মিনিটে পরীক্ষার চেষ্টা করা হচ্ছে। তবে এসবের একটিও বাড়িতে বসে করা যায় না।

ম্যানচেস্টার ইউনিভার্সিটি বলছে, মানুষের কোষে থাকা ‘সুগার চেইন’ পরীক্ষা করে তারা ভাইরাস শনাক্ত করবে।

বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রবি ফিল্ড জানিয়েছেন, আমাদের ডিভাইস দিয়ে ২০ মিনিটেরও কম সময়ে ইনফ্লুয়েঞ্জা শনাক্ত করা যায়। করোনাভাইরাসের মতো অন্য জীবাণুও যাবে বলে আশা করছি।

তিনি জানান, শরীরের কোষগুলো গ্লাইকান নামক কিছু সুগার চেইন দিয়ে ঢাকা থাকে। এগুলো টিস্যুর কিছু স্বাভাবিক কাজে ব্যবহৃত হয়। সংক্রমণের জন্য ভাইরাস এসব গ্লাইকান ব্যবহার করে।

ফিল্ড জানান, তিনি এবং তার দল আইসনি ডায়াগনস্টিক্সের সঙ্গে যৌথভাবে ডিভাইসটি তৈরির চেষ্টা করছেন।

এই কিট দিয়ে করোনা পরীক্ষা ঠিক কতটা নির্ভুল হবে, তা নিয়ে অবশ্য প্রশ্ন আছে। তবে বিজ্ঞানীরা বলছেন, বাড়িতে বসে এটি ব্যবহার করলে সাধারণ জ্বর এবং কভিড-১৯’র পার্থক্য বোঝা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঘরে বসেই করা যাবে করোনা পরীক্ষা!

আপডেট সময় ১০:১৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০