ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ সদস্যদের মানোন্নয়ন করা দরকার : মান্না যে জাতি সংগীতকে গুরুত্ব দেয়, সে জাতি মানসিকভাবে বেশি উন্নত: সংস্কৃতি মন্ত্রী হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা ১১ মাসে রাজস্ব বোর্ডের রেকর্ড পরিমাণ শুল্ক-কর আদায় শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত ধর্ষণ চেষ্টার পর তরুণীর রহস্যজনক মৃত্যু, বৃদ্ধ গ্রেফতার মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা ভারতের সঙ্গে পানিবণ্টন চুক্তিগুলো পর্যালোচনা করা হচ্ছে : পানিসম্পদ মন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড

সবচেয়ে ধ্বংসাত্মক সাবমেরিন তৈরি করছে রাশিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক সাবমে‌রিন তৈরি করছে রাশিয়া। যার ক্ষমতার কথা শুনলে বিশ্বের তাবড় দেশগুলোরও মাথা ঘুরে যেতে বাধ্য। ‘বোরেই ২’ শ্রেণির এই সাবমেরিনটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে দাবি বিশেষজ্ঞদের। নাম ‘দ্য নিয়াজ ভ্লাদিমির’ বা ‘প্রিন্স ভ্লাদিমির’।

রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা সূত্রে খবর, আগামী ২০২৫-এর মধ্যে মোট ৮টি এই শ্রেণির সাবমেরিন তৈরি করবে রাশিয়া। প্রায় ছয় হাজার মাইল বা ৯ হাজার ৩০০ কিলোমিটার দূরের কোনও লক্ষ্যবস্তুকে এক নিমেষে ধ্বংস করে দেয়ার ক্ষমতা রয়েছে প্রিন্স ভ্লাদিমিরের। শুধু তাই নয়, এক সঙ্গে ২০টি পরমাণু অস্ত্র ছুড়ে লক্ষ্যবস্তুকে ধুলিসাৎ করে দিতে পারে এটি। সাবমেরিনগুলোকে এমনভাবে বানানো হয়েছে যে রাডার-এরও ক্ষমতা হবে না সেগুলোকে চিহ্নিত করার। রাডার-এর চোখ এড়াতে সমুদ্রের ৪০০ মিটার গভীরেও অবাধে চলতে পারে এই সামুদ্রিক দানব।

উত্তর রাশিয়ার সেভম্যাশ শিপইয়ার্ডে এই সাবমেরিন তৈরির কাজ শুরু হয় ২০১২ সালে। আগামী বছরেই এটি রুশ সেনার হাতে তুলে দেয়া হবে সেনা সূত্রে খবর। এটাই এখন পর্যন্ত রাশিয়ার সবচেয়ে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। রাশিয়ার এই বোরেই শ্রেণির সাবমেরিনগুলো বুলাভা আরএসএম-৫৬ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলে সজ্জিত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবচেয়ে ধ্বংসাত্মক সাবমেরিন তৈরি করছে রাশিয়া

আপডেট সময় ০২:২৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭