ঢাকা ০৯:২১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির ‘শান্তি ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করবে ইরান-যুক্তরাষ্ট্র’ কাতারে নিহত ৫ প্রবাসীর লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে: প্রতিমন্ত্রী মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় সেই মহিষের পাশে দেখতে চান হানজালা এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার

আইফেল টাওয়ারের নিচে বাঘ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গতকাল শুক্রবার সার্কাসের খাঁচা থেকে বেরিয়ে আইফেল টাওয়ারের নিচে বাঘ চলে আসে একটি বাঘ। অবশ্য কারো কোনো ক্ষতি করার আগেই বাঘটিকে গুলি করে মেরে ফেলা হয়। সার্কাসের লোকজনই শটগানের গুলি দিয়ে বাঘটিকে মেরে ফেলে।

বাঘটির মালিক বোরমান সার্কাস নামের একটি প্রতিষ্ঠান। মাত্র কয়েক দিন আগেই প্যারিসে এসেছে প্রতিষ্ঠানটি। আগামী ৩ ডিসেম্বর থেকে তাদের প্রদর্শনী শুরু হওয়ার কথা রয়েছে। এমন অবস্থায় গতকাল সার্কাসের খাঁচা থেকে বেরিয়ে যায় ২০০ কেজি ওজনের বাঘটি। এরপর প্যারিসের রাস্তায় ঘোরাঘুরি শুরু করে।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘এটা ছিল সত্যিই বিশাল একটি বাঘ। আমরা দুই-তিনটি গুলির শব্দ শুনলাম। এরপর দেখতে পেলাম, পুলিশ একটি ট্রাকের দিকে এগিয়ে যাচ্ছে।’ পরে পুলিশের পক্ষ থেকে এক টুইটার বার্তায় বলা হয়, ‘বাঘটি ছুটে গিয়েছিল, কিন্তু বিপদ কেটে গেছে।’

কীভাবে বাঘটি খাঁচা থেকে বের হয়ে গিয়েছিল, তা এখনো জানা যায়নি। পুরো ঘটনাটির তদন্ত করে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য সার্কাস মালিককে হেফাজতে নেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত

আইফেল টাওয়ারের নিচে বাঘ

আপডেট সময় ০২:৩৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭