ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অডি গাড়ির প্রধান নির্বাহীকে গ্রেপ্তার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জার্মানির বিলাসবহুল গাড়িনির্মাতা প্রতিষ্ঠান অডি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রুপার্ট স্ট্যাডলারকে গ্রেপ্তার করেছে পুলিশ।‘ডিজেল নিঃসরণ কেলেঙ্কারি’-তে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় বলে সোমবার বিবিসি জানিয়েছে।

ভক্স ওয়াগন (যারা অডি গাড়িরও প্রস্তুকারক) কোম্পানির এক মুখপাত্র রুপার্ট স্ট্যাডলারকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন। মিউনিখের কৌঁসলিরা বলছেন, তারা ঝুঁকির মধ্যে কাজ করছেন। কারণ তারা মনে করছেন স্ট্যাডলার প্রমাণ নষ্ট করতে পারেন।

এই কেলেঙ্কারির শুরু হয় তিন বছর আগে। ২০১৫ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে ভক্স ওয়াগনের ডিজেল নিঃসরণ কেলেঙ্কারি প্রথম প্রকাশ্যে আসে। কার্বন নির্গমনের মাত্রা পরীক্ষায় যাতে ধরা না পড়ে, সে জন্য কারচুপি করে আসছিল প্রতিষ্ঠানটি। তারা ডিজেল নিঃসরণ পরীক্ষায় প্রতারণার জন্য একটি প্রযুক্তি ব্যবহার করে তাদের তৈরি গাড়িতে।

এই প্রযুক্তিটি প্রথমে ভক্সওয়াগন গাড়িতে পাওয়া যায়। পরে একই কোম্পানির অডিও এই প্রতারণার সঙ্গে জড়িয়ে পড়ে। গত মাসে প্রতিষ্ঠানটি স্বীকার করেছে, অডি গাড়ির এ সিক্স ও এ সেভেন মডেলের আরো ৬০ হাজার গাড়িতে তারা এই প্রযুক্তি ব্যবহার করেছে।

মিউনিখ কৌঁসুলিরা বলেছেন, বুধবার স্ট্যাডলারকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। স্ট্যাডলার তার আইনজীবীর সঙ্গে একবার কথা বলেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অডি গাড়ির প্রধান নির্বাহীকে গ্রেপ্তার

আপডেট সময় ০৬:০০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮