ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

তুরস্কে বাস দুর্ঘটনায় ১৭ অবৈধ অভিবাসী নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কে লাইটপোস্টের সঙ্গে একটি বাস ধাক্কা খেয়ে কমপক্ষে ১৭ অবৈধ অভিবাসী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩৬ জন। শুক্রবার স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদলু জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ইরান, পাকিস্তান ও আফগানিস্তান থেকে অবৈধ অভিবাসীদের নিয়ে বাসটি ইগদির-কারস মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়ে। এতে যাত্রী ধারণক্ষমতা ছিল ১৪ জনের। কিন্তু এতে নারীসহ ৫০ জনেরও বেশি যাত্রী ছিল। মহাসড়কের একটি লাইটপোস্টের সঙ্গে দ্রুতগামী বাসটির ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় ও আগুন ধরে যায়।

তুর্কি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, জ্বলন্ত বাসটি থেকে ধোঁয়া বের হচ্ছে। এর সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে এবং রক্তাক্ত অভিবাসীরা রাস্তায় শুয়ে আছে। ইগদির প্রদেশের গভর্নর এনভার উনলু বলেছেন, ‘আমরা যখন ঘটনাস্থলে এসে পৌঁছি তখন অভিবাসীদের একটি বিপর্যয়কর পরিস্থিতি দেখলাম। আমরা গভীরভাবে শোকাচ্ছন্ন যে, আমাদের প্রদেশের মধ্য দিয়ে অব্যাহতভাবে যে অবৈধ অভিবাসী পাচার চলছিল তা বাস দুর্ঘটনার মধ্য দিয়ে শেষ হলো।’

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। বাসের ভেতর থেকে ১৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার কারণ তদন্ত ও চালককে চিহ্নিত করতে কাজ করছেন কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

তুরস্কে বাস দুর্ঘটনায় ১৭ অবৈধ অভিবাসী নিহত

আপডেট সময় ১১:০৯:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮