ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর ঝিনাইদহে শিশুকে ধর্ষণ-হত্যায় যুবকের মৃত্যুদণ্ড আনোয়ার ইব্রাহিমের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী পানি সংকটে ভারত-পাকিস্তান উত্তেজনা, যুদ্ধের ইঙ্গিত খাজা আসিফের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলো এমপিপুত্রকে ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৫ শেষ হলো যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা, গুরুত্বপূর্ণ অগ্রগতি নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

রাশিয়ায় মসজিদের সংখ্যা বাড়ায় পুতিনের সন্তোষ প্রকাশ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশে মসজিদের সংখ্যা বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। রাশিয়ার গ্র্যান্ড মুফতি তালগাত তাজউদ্দিনের সঙ্গে এক সাক্ষাতে তিনি এ সন্তোষ প্রকাশ করেন। রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বাশকোরতোস্তান প্রজাতন্ত্রের রাজধানী উফা নগরীতে বুধবার রাতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রেসিডেন্ট পুতিন বলেন, ২০০০ সালে এই প্রজাতন্ত্রে মাত্র ১৬টি মসজিদ থাকলেও বর্তমানে সেই সংখ্যা ১,২০০-তে উন্নীত হয়েছে বলে তাকে কর্মকর্তারা তথ্য দিয়েছেন।এ প্রক্রিয়াকে সন্তোষজনক বলে উল্লেখ করেন তিনি।

ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়ায় মসজিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বোঝা যায় এ দেশে ইসলামে প্রসার ঘটছে।

রাশিয়ার গ্র্যান্ড মুফতি তালগাত তাজউদ্দিনের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাশিয়ায় ইসলাম প্রবেশ ও এই ঐশী ধর্ম বিস্তারের ইতিহাস নিয়ে আলোচনা হয়। বৈঠকের আগে প্রেসিডেন্ট পুতিন উফা জামে মসজিদ পরিদর্শন করেন।

রাশিয়ার মুসলিম অধ্যুষিত প্রজাতন্ত্রগুলোর মধ্যে বাশকোরতোস্তান অন্যতম। এক লাখ ৪৩ হাজার বর্গকিলোমিটার আয়তনের এই প্রজাতন্ত্রের জনসংখ্যা প্রায় ৫০ লাখ। এছাড়া, রাশিয়ার মোট ১৪ কোটি ৬০ লাখ জনসংখ্যার মধ্যে মুসলমানের সংখ্যা ২ কোটিরও বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’

রাশিয়ায় মসজিদের সংখ্যা বাড়ায় পুতিনের সন্তোষ প্রকাশ

আপডেট সময় ০২:০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮