ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

সব দেশের সেরা সুইজারল্যান্ড

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলা হয় যে দেশটিকে তার নাম সুইজারল্যান্ড। বিশ্বজুড়ে ভ্রমণপিপাসু মানুষের কাছে অন্যতম কাঙ্খিত গন্তব্য। তবে শুধু বেড়ানোর জন্য নয়, সব বিচারেই দেশ হিসেবে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছে ইউরোপের ছোট্ট এই দেশটি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এবং ওয়ার্ল্ড রিপোর্ট এর প্রতিবেদনে দ্বিতীয় বারের মতো পৃথিবীর শ্রেষ্ঠ দেশের তালিকায় শীর্ষ স্থান দখল করলো সুইজার‌ল্যান্ড। এবছর তালিকায় ৮০টি দেশ স্থান পায়েছে। সেরা দেশ বাছাইয়ে বিবেচনায় আনা হয় অর্থনৈতিক প্রভাব, ক্ষমতা, নাগরিকত্ব এবং জীবনযাত্রার মান।

সুইজারল্যান্ডের পর শ্রেষ্ঠত্বের তালিকায় কানাডা, জার্মানি, যুক্তরাজ্য এবং জাপানের অবস্থান। স্ক্যান্ডিনেভিয়ান দেশ- সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক এবং নরওয়ে বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষে। নারী পুরুষের অধিকারের সমতা এবং শিশু অধিকারের দিক দিয়ে ডেনমার্ক শীর্ষে। নাগরিক অধিকার সমুন্নত রাখার বিচারে নরওয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে।

নাগরিকদের অধিকার, মানবধিকার, লিঙ্গ বৈষমের অনুপস্থিতি এবং ধর্মীয় স্বাধীনতা, শ্রেষ্ঠত্ব বিচারের উপাদক হিসেবে কাজ করেছে বলে জানিয়েছেন র‌্যাংকিং মডেলের প্রণেতা সংস্থা ওয়াই অ্যান্ড আর গ্লোবাল এর সিইও ডেভিড স্যাবল।

নাগরিক অধিকার সমুন্নত রাখা, অর্থনৈতিক প্রভাব বিস্তার, লিঙ্গ বৈষম্য কমানো এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা এমন কিছু মানদণ্ডের ভিত্তিতে এই বছর বিশ্ব নেতাদের শ্রেষ্ঠত্বের তালিকাও প্রণয়ন করা হয়েছে এই র‌্যাঙ্কিংয়ে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং জামার্নির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

সব দেশের সেরা সুইজারল্যান্ড

আপডেট সময় ০৯:৫৭:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮