ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুতিনই হবেন রাশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট: জরিপ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভ্লাদিমির পুতিনই হবেন রাশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট। এমনটা মনে করেন দেশটির শতকরা ৮০ ভাগেরও বেশি মানুষ। রাশিয়া সরকার মালিকানাধীন গবেষণা প্রতিষ্ঠান ভিটিএসআইওএম পরিচালিত জনমত জরিপে এ কথা বলা হয়েছে। এ খবর দিয়েছে ভারতের বার্তা সংস্থা আইএএনএস। সোমবার ওই জরিপ প্রকাশিত হয়। এ বছর ১৮ই মার্চ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন।

সেই নির্বাচনে আবারো পুতিন অংশ নেবেন বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে বিশেষ জরিপ পরিচালনা করে ভিটিএসআইওএম। তাতে দেখা যায়, জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে শতকরা ৮১.১ ভাগ মানুষ সমর্থন করবেন পুতিনকে। এর ফলে অন্য প্রেসিডেন্ট প্রার্থীরা জয়ের ধারেকাছেও ঘেঁষতে পারবেন না। নির্বাচনে রাশিয়ান কমিউনিস্ট পার্টি সমর্থন দিচ্ছে একজন কৃষক পাভেল গ্রুডিনিনকে।

জরিপে দেখা যাচ্ছে তাকে সমর্থন করছেন শতকরা ৭.৬ ভাগ ভোটার। অন্যদিকে নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হচ্ছেন ভ্লাদিমির জিরিনোভস্কি। তাকে সমর্থন করছেন শতকরা ৪.২ ভাগ ভোটার। এ ছাড়া প্রার্থী হওয়ার কথা টিভি উপস্থাপক কসেনিয়া সোবচাক, বিরোধী ইয়াবলোকো পার্টির প্রতিষ্ঠাতা গ্রিগোরি ইয়াভলিনস্কি। তাদেরকে সমর্থন করছেন শতকরা মাত্র ০.৭ ও ০.৬ ভাগ ভোটার। অন্যদিকে প্রেসিডেন্সিয়াল কমিশনার ফর এন্ট্রিপ্রিনিউরস রাইটসের প্রার্থী বরিস টিটোভ পাবেন শতকরা ০.৩ ভাগ ভোটার। ৮ থেকে ১০ই জানুয়ারির মধ্যে এই জরিপ চালানো হয় টেলিফোনে। এ সময়ে ১৮ বছরের বেশি এমন তিন হাজার রাশিয়ানের ওপর জরিপ চালানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পুতিনই হবেন রাশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট: জরিপ

আপডেট সময় ১১:৪৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮