ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত নিষিদ্ধ সংগঠনকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, প্রতিহত করা হবে: নবীউল্লাহ নবী একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া বাজেট প্রণয়ন করেন আমলারা, এমপিদের ভূমিকা গলাবাজি: জামায়াত এমপি ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’:স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশের গুণী মানুষদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান মঈন খানের মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী

১৬৮ যাত্রী নিয়ে ছিটকে পড়ল বিমান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সাগরে ছিটকে পড়া থেকে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেলেন বিমানের ক্রুসহ ১৬৮ যাত্রী। তুরস্কের কৃষ্ণসাগর তীরবর্তী শহর ত্রাবজোনের বিমানবন্দরে অবতরণের পর যাত্রীবাহী পেগাসাস এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে সাগরের পাড়ে। খবর ডেইলি মেইল।

ছবিতে দেখা গেছে, বিমানটি সাগরের খাড়া কর্দমাক্ত তীরের ওপর পড়ে আছে, আর এর সম্মুখভাগ সাগরের পানির মাত্র কয়েক মিটার ওপরে।

তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদলু ফাতিমা গরদু নামে এক যাত্রীকে উদ্ধৃত করে লিখেছে, ‘আমরা সবাই বিমানটির একপাশে গিয়ে পড়েছিলাম। প্রচণ্ড ভীতি তৈরি হয়েছিল। সবাই চিৎকার করছিল।’

স্থানীয় গভর্নর ইউসেল ইয়াভুজ জানিয়েছেন, কেউ আহত হননি। কেন এ ধরনের দুর্ঘটনা হলো তা তদন্ত করা হচ্ছে। উল্লেখ্য, কয়েকঘণ্টার জন্য বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী

১৬৮ যাত্রী নিয়ে ছিটকে পড়ল বিমান

আপডেট সময় ১০:১৫:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮