ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অচিরেই ভারতকে এস-৪০০ সরবরাহ করবে রাশিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়া খুব শিগগিরই ভারতকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সরবরাহ করবে বলে খবর দিয়েছেন রুশ উপ প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন। তিনি ভারত সফর শেষে মস্কোয় ফিরে বুধবার এক সংবাদ সম্মেলনে এ খবর জানিয়েছেন।

এর আগে তিনি শনিবার নয়াদিল্লিতে বলেছিলেন, ভারত সকল ক্ষেত্রে বিশেষ করে সামরিক ক্ষেত্রে রাশিয়ার আরো ঘনিষ্ঠ সহযোগিতা চায়। ২০১৬ সালের অক্টোবর মাসে রাশিয়া ভারতকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করতে সম্মত হয়।

শত্রুর সম্ভাব্য ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করে দেয়ার লক্ষ্যে এই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এই ব্যবস্থা থেকে একই সময়ে ৭২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে।

যেকোনো ট্যাকটিক্যাল বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আকাশে দুই থেকে ২৭ কিলোমিটার উচ্চতায় ধ্বংস করে ফেলতে পারবে এস-৪০০ ব্যবস্থা।

ভারত নিজের আকাশ প্রতিরক্ষাকে নিশ্ছিত্র করতে এই ব্যবস্থা সংগ্রহ করছে। দীর্ঘদিন ধরে রাশিয়ার সঙ্গে ভারতের শক্তিশালী সামরিক ও কৌশলগত সহযোগিতা বিরাজ করছে। প্রতিরক্ষা, জ্বালানী এমনকি পরমাণু প্রযুক্তির ক্ষেত্রেও ভারত রাশিয়ার ওপর নির্ভরশীল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অচিরেই ভারতকে এস-৪০০ সরবরাহ করবে রাশিয়া

আপডেট সময় ০১:৫৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭