ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬

লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে ডেকে নিয়ে গুলি

লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে বুধবার (২৮ অক্টোবর) দুপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে এক রক্তাক্ত ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের হামলায় খোরশেদ আলম (৫০) নামে এক মাটি ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন। নিহত খোরশেদ ওই গ্রামের রুহুল আমিনের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, দুপুরের দিকে মোরশেদ ও মজিদ নামে দুজন খোরশেদকে বাসা থেকে ডেকে নিয়ে যান। কিছু সময় পর গুলির শব্দ পেয়ে স্বজনেরা এগিয়ে গেলে শোনেন, ওয়ালিদ নামের এক প্রতিপক্ষ তাকে গুলি করেছেন। নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার অভিযোগ করেন, মাটি ব্যবসা নিয়ে ওয়ালিদ পূর্বেও খোরশেদকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন।

গুরুতর অবস্থায় উদ্ধার করে খোরশেদকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মেডিকেল কর্মকর্তা জহুরুল ইসলাম রনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল, তবে তিনি আগেই মারা যান। নিহতের শরীরে দুটি গুলির ক্ষতচিহ্ন রয়েছে।

ঘটনার পর হাসপাতালে স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। স্বজনেরা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ ফারভেজ জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তারা এ হত্যাকাণ্ডের বিচার চেয়ে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে চলে না: গোলাম পরওয়ার

লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে ডেকে নিয়ে গুলি

আপডেট সময় ০৭:১৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬