ঢাকা ১১:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাজিলের সংবাদ মাধ্যমে বাংলাদেশে ফুটবল উন্মাদনা মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের জুলাইয়ে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা এনসিপির ডেঙ্গু প্রতিরোধে মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করা হবে: আবদুস সালাম মৎস্য ও সামুদ্রিক খাতে বড় বিনিয়োগ টানছে ‘মিডা’ ও ‘জাইকা’ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতি ‘রাজনৈতিক ধোঁকাবাজি’: আনু মুহাম্মদ গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাশ লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে টাইগাররা ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচে প্রায় পাঁচ দিন আটকে থাকার পর ২১ বছর বয়সী এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে।

দেশটির লা গুয়াইরা রাজ্যের কারাবালেদা শহরে উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করেন বলে জানিয়েছেন এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে।

উদ্ধার হওয়া যুবকের নাম অ্যারন লেভি কান্তিল্লো ভারগাস।

উদ্ধারকর্মীরা জানান, ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলেন তিনি। প্রায় ১০৬ ঘণ্টা পর তাকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়া যায়।

প্রেসিডেন্ট বুকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, অ্যারনকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনতে উদ্ধারকর্মীদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। কারণ, উদ্ধারকর্মী ও অ্যারনের মাঝখানে একজন মৃত ব্যক্তির মরদেহ পড়ে ছিল, যা উদ্ধার অভিযানকে আরও জটিল করে তোলে।

তিনি বলেন, বর্তমানে অ্যারনকে বিশেষায়িত চিকিৎসা দেওয়া হচ্ছে। একই সঙ্গে উদ্ধারকর্মীরা আরও প্রাণ বাঁচানোর আশায় তাদের অভিযান চালিয়ে যাবেন।

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, অ্যারনকে উদ্ধারের পুরো অভিযান প্রায় ৪৩ ঘণ্টা ধরে চলে। দীর্ঘ সময় ধরে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পরও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

উদ্ধার অভিযানে ভেনেজুয়েলা, মেক্সিকো ও এল সালভাদরের উদ্ধারকারী দল অংশ নেয়। কর্মকর্তারা এটিকে অত্যন্ত কঠিন ও সময়সাপেক্ষ অভিযান হিসেবে বর্ণনা করেছেন।

বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্প বা বড় ধরনের ভবন ধসের ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের বেঁচে থাকার সম্ভাবনা সময়ের সঙ্গে কমে গেলেও, সঠিক উদ্ধার কৌশল ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে অনেক সময় দীর্ঘ সময় পরও জীবিত মানুষকে উদ্ধার করা সম্ভব হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গায়ে হলুদের অনুষ্ঠানে নাচতে গিয়ে যুবকের মৃত্যু

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক

আপডেট সময় ০৮:১৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬