ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিউ ইয়র্কে পাতাল ট্রেনে ঘুমন্ত নারী যাত্রীকে পুড়িয়ে হত্যা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থেমে থাকা পাতাল ট্রেনে ঘুমন্ত নারী যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার ২২ (ডিসেম্বর) সকালে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের কনি আইল্যান্ড-স্টিলওয়েল অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে একটি পাতাল (সাবওয়ে) ট্রেনে এ ঘটনাটি ঘটে। ঘটনায় জড়িত ব্যক্তিকে খুঁজছে নিউ ইয়র্ক পুলিশ।

নিউ ইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানায়, চলন্ত পাতাল ট্রেনে ঘুমন্ত নারীকে পুড়িয়ে হত্যায় জড়িত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য খুঁজছেন তারা। যিনি একটি থেমে থাকা পাতাল ট্রেনে ঘুমন্ত অবস্থায় থাকা এক নারীকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত।

এই ঘটনার সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তিকে দেখা গেছে। ঘটনাটি ২২ ডিসেম্বর ২০২৪ সালে ব্রুকলিনের কনি আইল্যান্ড-স্টিলওয়েল অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে ঘটে।

এনওয়াইপিডি জানিয়েছে, ওই নারী একটি থেমে থাকা ‘এফ’ ট্রেনের ভেতরে সকাল ৭:৩০ মিনিটে নিথর অবস্থায় বসে ছিলেন। এই সময় অজ্ঞাত এক ব্যক্তি তার কাছে এসে একটি লাইটার দিয়ে তার পোশাকে আগুন ধরিয়ে দেয়। পুলিশ জানিয়েছে, আক্রমণের আগে তাদের মধ্যে কোনো কথোপকথন হয়নি এবং তারা পরস্পরকে চিনতেন না বলে মনে করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিশ বলেন। সন্দেহভাজন ব্যক্তি ট্রেন থেকে নেমে যায়, আর স্টেশনে টহলরত পুলিশ কর্মকর্তারা আগুনের দিকে দৌড়ে যান। পুলিশ কর্মকর্তারা ট্রেনের ভেতর একজন ব্যক্তিকে পুরোপুরি আগুনে জ্বলতে দেখেন।

অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে পুলিশ আগুন নেভায়। জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ওই নারীকে মৃত ঘোষণা করেন।

রোববার পরবর্তী সময়ে সাবওয়ে যাত্রার সময় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়, তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, তারা এখনো ভুক্তভোগীর পরিচয় এবং আক্রমণের কারণ তদন্ত করছে।

নিউ ইয়র্ক সিটির সাবওয়েতে প্রতিদিন প্রায় ৪ মিলিয়ন যাত্রী চলাচল করে, যেখানে সহিংস অপরাধ তুলনামূলকভাবে বিরল। পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত সাবওয়েতে ৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে ২০২৩ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ৫।

চলতি মাসের শুরুর দিকে, সাবওয়ের আরেকটি ঘটনার রায়ে জুরি ড্যানিয়েল পেনিকে ফৌজদারি অবহেলার কারণে হত্যার অভিযোগ থেকে মুক্তি দেয়। সাবওয়ের ভেতরে জর্ডান নিলি নামে এক গৃহহীন ব্যক্তির মৃত্যু নিয়ে এ মামলা হয়েছিল। নিলি যাত্রীদের দিকে চিৎকার করার সময় পেনি তাকে পেছন থেকে চেপে ধরে কয়েক মিনিট ধরে শ্বাসরোধ করে রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিউ ইয়র্কে পাতাল ট্রেনে ঘুমন্ত নারী যাত্রীকে পুড়িয়ে হত্যা

আপডেট সময় ০১:৫৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪