ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কাতারে ৩৩ হাজার প্লটে ৩০টি মেগা অবকাঠামো প্রকল্প নিচ্ছে আশগাল

৩১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব শহর দিবস ২০২৬’। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “শহরের পুনরুজ্জীবন: সবার জন্য উপযুক্ত আবাসন”। দ্রুত নগরায়ণ ও দীর্ঘমেয়াদী আবাসন পরিকল্পনার সঙ্গে সংগতি রেখে নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করতে দেশজুড়ে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ কাজ পরিচালনা করছে কাতার গণপূর্ত কর্তৃপক্ষ (আশগাল)।

কাতার নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আশগালের প্রজেক্ট অ্যাফেয়ার্স ডিরেক্টর প্রকৌশলী খালিদ সাইফ আল-খায়ারীন জানান, দেশের বিভিন্ন আবাসন এলাকায় বসবাসকারীদের জন্য নিরাপদ ও আধুনিক পরিবেশ তৈরি করাই তাদের মূল লক্ষ্য। বর্তমানে ওয়েস্ট উম্মে সালাল, আল ইব, আল সুমামা, আল ওয়াব, আল মেশাফ, আল মামুরা, দক্ষিণ-পশ্চিম মুয়াইদার, আল খারাইতিয়াত এবং রওজাত আল হামামাসহ একাধিক প্রধান অঞ্চলে নতুন ও পুরোনো সড়ক উন্নয়ন, সুপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং নাগরিক সেবা আধুনিকায়নের কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে।

টেকসই উন্নয়ন ও সবুজ প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ

  • স্থানীয় কাঁচামালের ব্যবহারঅবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে প্রয়োজনীয় মোট সামগ্রীর ৭৫ শতাংশই সংগ্রহ করা হচ্ছে দেশীয় শিল্প খাত থেকে। এটি আমদানির ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
  • পুনর্ব্যবহার ও সৌরশক্তিসড়ক ও অবকাঠামো উন্নয়নকাজে উত্তোলিত পাথর, কংক্রিট ও অ্যাসফল্ট পুনর্ব্যবহার (Recycle) করা হচ্ছে। একইসঙ্গে প্রকল্প এলাকা ও সংকেতচিহ্নগুলোতে ব্যাপক মাত্রায় সৌরশক্তির প্রয়োগ নিশ্চিত করা হয়েছে।
  • পানি ব্যবস্থাপনাজলবদ্ধতা প্রতিরোধে ড্রেনেজ নেটওয়ার্ক ও পাম্পিং স্টেশনের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ভূগর্ভস্থ অতিরিক্ত পানি উত্তোলন করে তা উন্নয়নমূলক নানা কাজে পুনরায় ব্যবহার করা হচ্ছে।
  • নিরাপদ পদচারণ ও সাইকেলিংস্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন নাগরিক জীবনের অংশ হিসেবে আবাসিক এলাকাগুলোতে পথচারীদের হাঁটার সুব্যবস্থা, নির্ধারিত সাইকেল ট্র্যাক এবং সবুজ পার্ক গড়ে তোলা হচ্ছে।

আগামী ৫ বছরের বৃহৎ উন্নয়ন পরিকল্পনা

‘কাতার ন্যাশনাল ভিশন ২০৩০’-এর সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে আগামী পাঁচ বছরে আরও বিস্তৃত পরিসরে উন্নয়ন কার্যক্রম শুরু করতে যাচ্ছে আশগাল।

এই মহাপরিকল্পনার আওতায় নাগরিকদের জন্য বরাদ্দ করা প্রায় ৩৩ হাজার আবাসিক প্লটে আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা ও নিরবচ্ছিন্ন সংযোগ সড়ক নিশ্চিত করতে ৩০টিরও বেশি মেগা রোড ও অবকাঠামো প্রজেক্টের দরপত্র (Tender) আহ্বান করা হবে। আগামী ৫ বছরের মহাপরিকল্পনার আওতায় নাগরিকদের জন্য বরাদ্দকৃত প্রায় ৩৩, ০০০ আবাসিক প্লটে সুনির্দিষ্ট নাগরিক সুবিধা ও সংযোগ সড়ক নিশ্চিত করতে ৩০টিরও বেশি মেগা রোড ও অবকাঠামো প্রজেক্টের দরপত্র (Tender) আহ্বান করা হবে।

কাজের গতি বৃদ্ধি করা এবং নির্ভুল নগর পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সংস্থাটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও সর্বাধুনিক ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে চলেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর বনানী থেকে অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার

কাতারে ৩৩ হাজার প্লটে ৩০টি মেগা অবকাঠামো প্রকল্প নিচ্ছে আশগাল

আপডেট সময় ০৯:০১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬