ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আইনে রূপান্তর হচ্ছে বিশেষ সৌরবিদ্যুৎ ও সরকারি ক্রয় অধ্যাদেশ

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয়-সংক্রান্ত বিদ্যমান অধ্যাদেশ দুটিকে আইনে পরিণত করার লক্ষ্যে খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব জানান, সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুততর করার লক্ষ্যে ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছিল। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী, অধ্যাদেশটি আইনে রূপান্তর করতে তা জাতীয় সংসদে উপস্থাপনের বাধ্যবাধকতা রয়েছে। এরই অংশ হিসেবে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬’-এর খসড়াটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, সরকারি কেনাকাটায় স্বচ্ছতা, জবাবদিহি এবং অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করার উদ্দেশ্য নিয়ে গত ২১ সেপ্টেম্বর ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়। বর্তমানে এই অধ্যাদেশটি আইনে রূপান্তরিত করার লক্ষ্যে ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া প্রস্তুত করা হয়েছে। এ উদ্দেশে নতুন আইনের খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়।

প্রস্তাবিত এই সংশোধনীতে দেশীয় শিল্পের সুরক্ষাসহ বিশেষ কিছু সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তা, নারী এবং সুযোগবঞ্চিত দরপত্রদাতাদের জন্য বিশেষ ব্যবস্থার পাশাপাশি উন্মুক্ত দরপত্র পদ্ধতির আধুনিকায়ন এবং সরকারি জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয় ব্যবস্থার বিধান যুক্ত করা হয়েছে। সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে এখন এই খসড়াগুলো বিল আকারে পাস হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষুব্ধ অভিনেত্রী রেশমা, ভীত মিঠু: অভিনয়শিল্পীদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও

আইনে রূপান্তর হচ্ছে বিশেষ সৌরবিদ্যুৎ ও সরকারি ক্রয় অধ্যাদেশ

আপডেট সময় ০৯:৪০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬