ঢাকা ১০:২৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

১৮ দিনে রজনীকান্তের ‘জেলার টু’র আয় ১ হাজার কোটি পার

তামিল সিনেমার সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার টু’ বক্স অফিসে নিজের দাপট বজায় রেখেছে। দীর্ঘ তিন বছর পর ‘জেলার’ সিনেমার সিক্যুয়েল নিয়ে পর্দায় ফিরেছেন ৭৫ বছর বয়সি এই তারকা। আগের কিস্তির মতো এটিও পরিচালনা করেছেন নেলসন দিলীপ কুমার। সিনেমাটিতে অতিথি চরিত্রে দেখা গেছে হৃতিক রোশান, জ্যাকি শ্রফ ও মোহনলালকে। ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি প্রযোজনা করেছেন কালানিথি মারন এবং সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। দীর্ঘ ৩ বছর পর ‘জেলার’ সিনেমার সিক্যুয়েল নিয়ে পর্দায় ফিরেছেন পঁচাত্তর বছর বয়সি এই তারকা। রজনীকান্ত অভিনীত ‘জেলার টু’ সিনেমা বক্স অফিসে এখনো রাজত্ব করছে। মুক্তির আগে থেকেই রজনীকান্তের সিনেমাটি নিয়ে উন্মাদনায় ভাসেন তার ভক্ত-অনুরাগীরা। আর মুক্তির পর প্রিয় তারকার সিনেমা নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই, তারই ছাপ পড়েছে বক্স অফিসেও।

গত ১৫ অক্টোবর ভারতের ২ হাজার ৫০০ এবং বিদেশের ১ হাজার ৫০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জেলার টু’। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ১১০ কোটি রুপি আয় করে চলতি বছরের তামিল সিনেমার আয়ের শীর্ষে জায়গা করে নেয়। এই তালিকায় ৮১.০৫ কোটি রুপি আয় করে দ্বিতীয় স্থানে ‘জন নায়াগান’ এবং ৩০ কোটি রুপি আয় করে তৃতীয় স্থানে রয়েছে ‘বিশ্বনাথ অ্যান্ড সন্স’। চলতি বছরে তামিল ভাষার বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ১৮ দিনে ‘জেলার টু’ সিনেমার বক্স অফিস কালেকশন নিচে দেওয়া হলো

  1. ভারতে নিট আয়: ৪৫৬.৩০ কোটি রুপি (নিট)।
  2. ভারতে মোট আয়: ৫৩৩.৭৫ কোটি রুপি (গ্রস)।
  3. বিদেশে মোট আয়: ২৭৩.৫০ কোটি রুপি (গ্রস)।
  4. বিশ্বব্যাপী মোট গ্রস আয়: ৮০৭.২৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৫৭ কোটি ৭৪ লাখ টাকা)।

দৈনিক আয়ের পরিসংখ্যান

বলিমুভিরিভিউজ ডটকমের হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ভারতে ‘জেলার টু’ আয় করে ৫৯ কোটি রুপি। এরপর পর্যায়ক্রমে দ্বিতীয় দিনে ৩৭ কোটি, তৃতীয় দিনে ৫০ কোটি, চতুর্থ দিনে ৫৪ কোটি এবং পঞ্চম দিনে ৪৩ কোটি রুপি আয় করে। পরবর্তীতে ৬ষ্ঠ দিনে ৪৫ কোটি, সপ্তম দিনে ২৮ কোটি, অষ্টম দিনে ১৭ কোটি, নবম দিনে ১৫ কোটি এবং দশম দিনে ২৪ কোটি রুপি নিট আয় তুলে নেয় সিনেমাটি।

দ্বিতীয় সপ্তাহেও এর ধারাবাহিকতা বজায় ছিল। সিনেমাটি ১১তম দিনে ২৬ কোটি, ১২তম দিনে ৯ কোটি, ১৩তম দিনে ৮ কোটি, ১৪তম দিনে ৭ কোটি, ১৫তম দিনে ৬ কোটি, ১৬তম দিনে ৫ কোটি, ১৭তম দিনে ৯ কোটি এবং ১৮তম দিনে ১১ কোটি রুপি নিট আয় করেছে। এই গণনায় বিশ্বব্যাপী সিনেমাটির গ্রস আয় দাঁড়িয়েছে ৮০৪ কোটি রুপি বা বাংলাদেশি মুদ্রায় ১০৫৩ কোটি ৪৯ লাখ টাকা। চলুন জেনে নিই, রজনীকান্তের আলোচিত সিনেমা ১৮ দিনে বিশ্বব্যাপী কত টাকা আয় করল। এগারোতম দিনে আয় করেছে ২৬ কোটি রুপি (নিট), বারোতম দিনে আয় করেছে ৯ কোটি রুপি (নিট), তেরোতম দিনে আয় করেছে ৮ কোটি রুপি (নিট), চৌদ্দতম দিনে আয় করেছে ৭ কোটি রুপি (নিট), পনেরোতম দিনে আয় করেছে ৬ কোটি রুপি (নিট), ষোলতম দিনে আয় কর।

সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রম্যা কৃষ্ণান, যোগী বাবু, মিরনা, এসজে সূর্য, মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান ও সুরাজ। উল্লেখ্য, ২০২৩ সালের ১০ আগস্ট ২ হাজার ৯০০ পর্দায় মুক্তি পেয়েছিল ২০০ কোটি রুপি বাজেটের ‘জেলার’ প্রথম পর্ব, যা বিশ্বজুড়ে ৬০০ থেকে ৬৩৫ কোটি রুপি ব্যবসা করেছিল। সেই রেকর্ড এবার ভেঙে দিল সিক্যুয়েলটি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিবিড় পরিচর্যা কেন্দ্রে বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ

১৮ দিনে রজনীকান্তের ‘জেলার টু’র আয় ১ হাজার কোটি পার

আপডেট সময় ০৮:৫৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬