ঢাকা ১১:২৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল

বাংলাদেশে সেমিকন্ডাক্টর ডিজাইন খাতের প্রসারে নতুন এক মাইলফলক তৈরি হয়েছে। সিমেন্স ইন্ডাস্ট্রি সফটওয়্যার লিমিটেডের (এসআইএসডব্লিউ) ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন বা ইডিএ প্রযুক্তির অনুমোদিত পরিবেশক হিসেবে কাজ করবে পেন্টা গ্লোবাল লিমিটেড। প্রতিষ্ঠান দুটির মধ্যে সাম্প্রতিক এক চুক্তির মাধ্যমে এই অংশীদারত্ব নিশ্চিত করা হয়েছে। এর ফলে বাংলাদেশে সিমেন্সের পণ্য ও প্রযুক্তিগত সেবা সহজলভ্য হওয়ার পাশাপাশি স্থানীয় প্রকৌশলীরা আরও উন্নত কারিগরি সহায়তা পাওয়ার সুযোগ পাবেন।

সেমিকন্ডাক্টর তৈরির বিভিন্ন জটিল ধাপ যেমন চিপ ডিজাইন, ভেরিফিকেশন, সাইনঅফ এবং অ্যাডভান্সড প্যাকেজিংয়ের ক্ষেত্রে ইডিএ প্রযুক্তি অপরিহার্য ভূমিকা রাখে। পেন্টা গ্লোবালের এই অনুমোদনের মাধ্যমে দেশের প্রযুক্তি শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানের চিপ ডিজাইন প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে, যা দেশের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমকে শক্তিশালী করতে সহায়ক হবে।

পেন্টা গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল জামান জানান, বাংলাদেশে দক্ষ প্রকৌশলীদের একটি শক্তিশালী ভিত্তি রয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলোর সাথে প্রযুক্তি খাতের সম্পৃক্ততা বাড়ছে। তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত অভিজ্ঞ বাংলাদেশি পেশাজীবীদের দক্ষতা ও বৈশ্বিক বাজারের সঙ্গে সমন্বয় করতে পারলে সেমিকন্ডাক্টর ডিজাইন ও ইন্টেলেকচুয়াল প্রপার্টির মতো উচ্চমূল্যের খাতে বাংলাদেশ একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

সিমেন্স ইডিএর পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার ডেনিস লবজভ এই চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, সিমেন্সের বৈশ্বিক প্রযুক্তিগত নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের জাতীয় লক্ষ্যকে সমন্বয় করে একটি টেকসই সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলাই এই অংশীদারত্বের মূল লক্ষ্য। অনুমোদিত ডিস্ট্রিবিউটর হিসেবে পেন্টা গ্লোবাল বাংলাদেশে সিমেন্সের প্রযুক্তি সরবরাহ, প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা প্রদানের স্থানীয় মাধ্যম হিসেবে কাজ করবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতি: আ.লীগের চার কর্মী গ্রেপ্তার

সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল

আপডেট সময় ১১:০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬