ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর বুধবার দুপুরে প্রকাশ হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মঈন খান ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবক নিহত হামাস অস্ত্র না ছাড়লে পুরো গাজা দখলের হুঁশিয়ারি ইসরাইলি মন্ত্রীর প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য বিশেষ সুবিধা চালু যেখানে মেয়াদ শেষ, সেখানে আগে সিটি নির্বাচন : মির্জা ফখরুল খামেনির ‘মাস্টারপ্ল্যান’,শীর্ষ নেতৃত্বের মৃত্যু হলেও অচল হবে না ইরান

রোহিঙ্গাদের অবশ্যই ফিরে যেতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, আমাদের মূল লক্ষ্য রোহিঙ্গাদের প্রত্যাবাসন। এটা বিশ্বের দায়িত্ব। রোহিঙ্গাদের অবশ্যই ফিরে যেতে হবে।

তিনি বলেন, মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হবে। বাংলাদেশের একমাত্র চাওয়া রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করা।

সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। খবর ইউএনবির।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন,বাংলাদেশ দশ বছর মেয়াদি কোন পরিকল্পনা চায় না। ঢাকা চায় কাল রোহিঙ্গা চলে গেলে বাংলাদেশ খুশি।

মার্কিন উপ পরারাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে ইন্দো প্যাসিফিকের সামরিক অধ্যায়ে বাংলাদেশ যুক্ত হবে কিনা, বৈঠকে এ নিয়ে কোন আলোচনা হবে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবেপররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইন্দো প্যাসিফিকের সামরিক অধ্যায়ে যুক্ত হতে আগ্রহী নই। তারা আমাদের কাছে অস্ত্র বিক্রি করতে চায়, আমরা চাই শান্তি। মন্ত্রিসভার বৈঠক থেকে নিজ দপ্তরে ফিরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. মোমেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ২২শে অক্টোবর আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা বিষয়ক একটি ভার্চুয়াল সন্মেলন হতে যাচ্ছে। পশ্চিমা দুনিয়ার প্রতিনিধিরা এই সন্মেলন আয়োজন করছেন।

এছাড়াও বেইজিংয়ের উদ্যোগে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ত্রিদেশীয় একটি বৈঠক আয়োজনের প্রস্তাব রয়েছে। বাংলাদেশ রাজি তবে শর্ত হচ্ছে, ওইবৈঠকে অংসান সুচির উপস্থিতি নিশ্চিত করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

রোহিঙ্গাদের অবশ্যই ফিরে যেতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৯:৫৩:২১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০